Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৪, ১৫ এপ্রিল ২০২৬

আহত কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিলো সরকার

আহত কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার দায়িত্ব নিলো সরকার
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারীর চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিয়েছে সরকার। মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) হাসপাতালে গিয়ে আহত চিকিৎসককে দেখতে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি ডা. শংকরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে ডা. শংকর প্রসাদ দুর্ঘটনার শিকার হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করবে। ইতোমধ্যে যে খরচ হয়েছে এবং ভবিষ্যতে যে ব্যয় হবে, সবই সরকারি তহবিল থেকে দেয়া হবে। প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থাও করা হবে।

জানা গেছে, গত ১২ এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন ডা. শংকর প্রসাদ অধিকারী। প্রথমে তাকে পটুয়াখালী ও বরিশালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। একই রাতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও এখনো শঙ্কামুক্ত নন।

হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত