Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৮, ৪ মে ২০২৬

আপডেট: ০০:০৯, ৪ মে ২০২৬

জবিতে থাপ্পড়কাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থী নেলী বহিষ্কার

জবিতে থাপ্পড়কাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থী নেলী বহিষ্কার
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অষ্টম ইনডোর গেমসের ক্যারম টুর্নামেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদককে থাপ্পড় দেয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।

রোববার (৩ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন।

তিনি বলেন, ইনডোর গেমসের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ঘটে যাওয়া ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও বিব্রতকর। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে এ ধরনের আচরণের কোনো স্থান নেই। পুনরাবৃত্তি ঠেকাতে কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়কের নেতৃত্বে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপাচার্য আরও জানান, একাধিক প্রত্যক্ষদর্শীর বক্তব্যে একজন শিক্ষার্থীর গায়ে অন্য শিক্ষার্থীর হাত তোলার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সে প্রেক্ষিতে অভিযুক্ত হিসেবে সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঘটনার জেরে ইনডোর গেমস পরিচালনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ক্রীড়া উপকমিটির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি সদস্যসচিবকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্তে যদি অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘অষ্টম ইনডোর গেমস প্রতিযোগিতা ২০২৬’-এর ক্যারম ফাইনাল চলাকালে নিয়মভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে খেলোয়াড় সাদিয়া সুলতানা নেলী ও জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাদিয়া তাকে থাপ্পড় দেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর সাদিয়া সুলতানা নেলী নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে ক্রীড়া সম্পাদককে সতর্কবার্তা দেন এবং প্রতিযোগিতায় স্বজনপ্রীতির অভিযোগ তোলেন। তার দাবি, নিয়মবহির্ভূতভাবে দুটি দলকে একসঙ্গে চ্যাম্পিয়ন ঘোষণা করার চেষ্টা করা হচ্ছিলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ঘটনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের