Sobar Desh | সবার দেশ মো. সিহাব আলী, জবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৮, ১৭ নভেম্বর ২০২৫

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন আলোচিত শিক্ষার্থী খাদিজা

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন আলোচিত শিক্ষার্থী খাদিজা
ছবি: সবার দেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনিত হয়েছেন সাইবার নিরাপত্তা আইনে কারাভোগ করা আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।  

রোববার (১৬ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।  যুগ্ম আহ্বায়ক পদে মনোনয়নের বিষয়টি জানিয়ে খাদিজাতুল কুবরাকে এ চিঠি পাঠানো হয়। 

চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার প্রাথমিক সদস্য হিসেবে আপনি নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। আপনার সাংগঠনিক সক্রিয়তা ও দক্ষতার মূল্যায়ন করে আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। আপনার মেধা ও মননের সহযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যাবলিতে অধিকতর গতিশীলতা তৈরি হবে বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বিশ্বাস করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। 

এ বিষয়ে খাদিজাতুল কুবরা বলেন, আমাকে আজ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। এ জন্য ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জবি শাখার নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।  শুধু জকসু নির্বাচন কেন্দ্রিক নয়, ভবিষ্যতেও ছাত্রদলের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত রাখবো। সে প্রত্যয়ে আমি কাজ করে যাবো।

এর আগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এ আলোচিত শিক্ষার্থী খাদিজাতুল কুবরা জকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।  ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হওয়ার বিষয়ে গুঞ্জন রয়েছে। দলীয় প্যানেল থেকে প্রার্থী হিসেবে মনোনয়নের অংশ হিসেবে এই পদ দেয়া হয়েছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ