Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:০১, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০৮, ১৮ জানুয়ারি ২০২৬

২০ জানুয়ারির নির্বাচনের পক্ষে প্যানেলের দৃঢ় প্রতিশ্রুতি

শাকসু রক্ষায় কেন্দ্রীয় ছাত্রদলের বিরুদ্ধে শাবিপ্রবি ছাত্রদল

শাকসু রক্ষায় কেন্দ্রীয় ছাত্রদলের বিরুদ্ধে শাবিপ্রবি ছাত্রদল
ছবি: সংগৃহীত

আজ (১৮ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে ইসি ভবনের সামনে ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। এ সময় সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী জানিয়েছেন, তাদের প্যানেল কেন্দ্রীয় ছাত্রদলের সকল সিদ্ধান্ত মানতে বাধ্য নয়।

সোশ্যাল মিডিয়া ফেসবুকে তিনি স্পষ্ট করে বলেন, আমাদের প্যানেল ছাত্রদলের কোন একক প্যানেল নয়। এখানে অর্ধেক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন। তবে আমরা সকলেই শাকসুর পক্ষে এবং শাকসু চাই। যদি কেউ শাকসুর বিরুদ্ধে অবস্থান নেয় বা নিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে বাধ্য হবো।

তিনি আরও জানান, ইনশাআল্লাহ শাকসু হবে এবং আমাদের লক্ষ্য ২০ জানুয়ারি শাকসু আদায় করে রাখা। আমাদের প্যানেলের সকল পদক্ষেপ এ লক্ষ্য অর্জনের দিকে নিবদ্ধ থাকবে।

কর্মসূচির সময় প্যানেলের পক্ষ থেকে ইসি ভবনের সামনে শিক্ষার্থীদের মধ্যে এককভাবে শাকসুর প্রতি সমর্থন জোরদার করা হয় এবং ভিপি বলেন, শাকসু আমাদের সকলের অধিকার এবং তা রক্ষা করা আমাদের দায়িত্ব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা