Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ১১ আগস্ট ২০২৬

আপডেট: ০০:৪৭, ১১ আগস্ট ২০২৬

শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে ফেরানোর সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগ ম্যানেজিং কমিটির হাতে ফেরানোর সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী
ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেয়ার বিষয়ে সরকার এখনো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

সোমবার রাত ৯টার দিকে শিক্ষামন্ত্রীর ফেসবুক পেজ ‘এহছানুল হক মিলন মিডিয়া সেল’-এ প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এনটিআরসিএর কার্যক্রম এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার উপায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা অব্যাহত রয়েছে।

তবে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলে স্পষ্ট করা হয়েছে।

শিক্ষামন্ত্রীর মিডিয়া সেলের পোস্টে বলা হয়, 

ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি।

একই সঙ্গে এ বিষয়ে বিভ্রান্তি বা অপতথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগব্যবস্থা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে বলা হয়, শিক্ষক নিয়োগের ক্ষমতা আবারও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে ফিরিয়ে দেয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে।

এ নিয়ে শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তি ও শিক্ষা খাতে নানা আলোচনা তৈরি হয়। এমন পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বিষয়টি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা হলো।

বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এনটিআরসিএর মাধ্যমে নিবন্ধন ও সুপারিশের ব্যবস্থা রয়েছে। এ নিয়োগপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পর্যালোচনা চললেও ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে সরাসরি শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেয়ার কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প