Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৩, ৫ ফেব্রুয়ারি ২০২৬

জবিতে খেলা নিয়ে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

জবিতে খেলা নিয়ে সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় অনুষ্ঠিত আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

সংঘর্ষটি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ঘটে। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব রয়েছেন। এছাড়া সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন। 

আহতদের মধ্যে লিমন ইসলাম (আমার দেশ), রাকিবুল ইসলাম (ডেইলি স্টার), ফাতেমা আলী (দেশ রূপান্তর), সোহান ফরাজী (আজকের পত্রিকা), শিহাব (সবার দেশ), সোহানুর রহমান সুবেল (বার্তা২৪) ও তৌসিন (কালবেলা) রয়েছেন। আহত শিক্ষার্থীদের নাম এখনও জানা যায়নি।

পুলিশ ও কর্তৃপক্ষ জানায়, ফাইনাল ম্যাচে ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর টাইব্রেকার চলাকালীন দুই বিভাগের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়। পরে শিক্ষক ও সাংবাদিকরাও সংঘর্ষে আহত হন। আহতদের চিকিৎসার জন্য পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যালে নেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের