Sobar Desh | সবার দেশ ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৬, ২০ মার্চ ২০২৫

ব্রুনাই হাইকমিশনারের সাথে ইবি উপাচার্যের সাক্ষাৎ  

ব্রুনাই হাইকমিশনারের সাথে ইবি উপাচার্যের সাক্ষাৎ  
ছবি: সবার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকাস্থ ব্রুনাই দারুস সালাম হাইকমিশনের হাইকমিশনার হাজি হারিছ বিন উছমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ইবি উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।  

বুধবার (১৯ মার্চ) অনুষ্ঠিত এ বৈঠকে একাডেমিক, সাংস্কৃতিক ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্রুনাইয়ের উচ্চশিক্ষা ও গবেষণা সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।  

সাক্ষাৎ শেষে উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ হাইকমিশনারকে ইবি প্রকাশিত ত্রৈমাসিক বার্তা ও ডায়েরি উপহার দেন। এর আগে, উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।  

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক জোরদার এবং গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এ ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ