Sobar Desh | সবার দেশ ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪২, ১২ মার্চ ২০২৫

ইবিতে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়লেন শিক্ষক  

ইবিতে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়লেন শিক্ষক  
ছবি: সবার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে জুলাই আন্দোলনের বিরোধিতা করার অভিযোগে মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদুল ইসলামকে শিক্ষার্থীদের চাপে ক্যাম্পাস ছাড়তে বাধ্য করা হয়েছে। 

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।  

সূত্র জানায়, দুপুর ১২টায় প্রশাসন ভবনে বিভাগীয় সভাপতিদের একটি সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে শিক্ষার্থীরা মিটিং রুমের বাইরে অবস্থান নিয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় বেশ কয়েকজন শিক্ষক মিটিং রুম ত্যাগ করেন।  

পরবর্তীতে অধ্যাপক শহীদুল ইসলাম প্রশাসন ভবন থেকে বের হয়ে একটি ভ্যানে উঠে নিজের বিভাগের দিকে রওয়ানা দেন। এ সময় পিছন থেকে তাকে ধাওয়া করেন শিক্ষার্থীরা। বিভাগীয় সভাপতির কক্ষে অবস্থান নেয়ার পরও শিক্ষার্থীরা তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে তাকে একটি গাড়িতে করে নিরাপদে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়।  

শিক্ষার্থীদের দাবি, জুলাই-আগস্টের ছাত্র-জনতা আন্দোলনের সময় অধ্যাপক শহীদুল ইসলাম প্রকাশ্যে এর বিরোধিতা করেন। তিনি আন্দোলনকে নৈরাজ্য বলে আখ্যায়িত করে শাপলা ফোরামের ব্যানারে মিছিলে নেতৃত্ব দেন। এছাড়া, তিনি সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের পক্ষে নিয়মিত প্রচারণা চালান বলে অভিযোগ রয়েছে।  

এ বিষয়ে অধ্যাপক শহীদুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, তাকে নিরাপত্তা দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার