Sobar Desh | সবার দেশ ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৫, ১২ মার্চ ২০২৫

শাহবাগীদের গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল ইবি

শাহবাগীদের গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল ইবি
ছবি: সবার দেশ

গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সরকারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।  

বুধবার রাত ১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

এসময় শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর; শাহবাগ নো মোর’, ‘ল তে লাকি; তুই হাসিনা তুই হাসিনা’, ‘চব্বিশের বাংলায়; শাহবাগের ঠাঁই নাই’, ‘শাহবাগীরা মিছিল করে; ইন্টেরিম কী করে’, ‘লাকী ধর বস্তায় ভর; নয়াদিল্লী পাচার কর’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, লাকি আক্তার ও তার সহযোগীরা ২০১৩ সালে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করে ফ্যাসিবাদকে শক্তিশালী করেছিল। এখনো তারা নৈরাজ্য সৃষ্টি করছে। ইন্টেরিমের কাছে প্রশ্ন রাখতে চাই, এ লাকীর মতো ফ্যাসিবাদী হাসিনার দোসর কীভাবে এখনো মুক্ত বাতাসে ঘোরাফেরা করছে?

শিক্ষার্থীরা আরও বলেন, পুলিশের ওপর হামলা করেছে, অবিলম্বে তাদেরসহ লাকি আক্তারকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এ লাকী আক্তারদের বিচার এ বাংলাদেশে অবশ্যই করতে হবে। সে যেন হাসিনার মতো কোনভাবেই ভার‍তে পালাতে না পারে।

শাহবাগীদের গ্রেফতারের দাবিতে মধ্যরাতে উত্তাল ইবি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প