Sobar Desh | সবার দেশ ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ৭ এপ্রিল ২০২৫

গাজায় গণহত্যার প্রতিবাদে একাত্বতা ইবি শিক্ষার্থীদের

গাজায় গণহত্যার প্রতিবাদে একাত্বতা ইবি শিক্ষার্থীদের
ছবি: সবার দেশ

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে ধর্মঘটের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা। রোববার (৬ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী ৭ এপ্রিল (সোমবার) ডাকা ধর্মঘটের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে তারা। এদিন তারা শ্রেণিকক্ষে অংশ নেবেন না, ল্যাব করবেন না এবং কোনো প্রশাসনিক দায়িত্ব পালন করবেন না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি কোনও যুদ্ধ নয়, বরং একটি পরিকল্পিত জাতিগত নিধন। আমরা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নির্লজ্জ নীরবতায় অভ্যস্ত বিশ্বকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই— আমরা মানবতার পক্ষে, গাজাবাসীর পাশে। এ ধর্মঘট কেবল বিরতি নয়— এটি একটি প্রতিবাদ, একটি অবস্থান, একটি সজাগ বিবেকের কণ্ঠস্বর।

এ সময় প্রতিটি ইবিয়ানসহ দেশের সব শিক্ষার্থীদের শান্তিপূর্ণ এ প্রতিরোধে অংশ নেয়ার আহ্বান জানান তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ