Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪১, ২ সেপ্টেম্বর ২০২৫

উল্টে গেলো হাইকোর্টের স্থগিতাদেশ 

নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন: ঢাবি ভিসি

নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন: ঢাবি ভিসি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক নিয়াজ জানিয়েছেন, হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় নির্ধারিত সময়েই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ভিসি বলেন, 

ভোট স্থগিতের রায় আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপিল করা হয়। এর প্রেক্ষিতে সে রায় স্থগিত হয়েছে। ফলে ডাকসু নির্বাচন নির্ধারিত সময়েই হবে।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের আইনি পদক্ষেপের জন্য ১২ সদস্যের একটি প্যানেল রয়েছে। শিশির মনির সে প্যানেলের সদস্য বলেও উল্লেখ করেন তিনি।

বিতর্ক না তৈরির আহ্বান

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জড়িয়ে কিছু মহল বিতর্ক উসকে দিচ্ছে বলে অভিযোগ করেন ভিসি। তিনি বলেন, ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং বিষয়। অনেক বাঁধা-বিপত্তি আছে। রিটও এর অংশ। আমরা আইনগতভাবে মোকাবিলা করছি। তবে ডাকসু ভোট স্থগিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িত—এ ধরনের অবান্তর কথা বললে শুধু বিতর্ক তৈরি হয়। এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, বাঁধা-বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ