Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৪:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) এর মধ্যে সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করে অধ্যাদেশ জারি না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, ২০১৭ সালের পর যেসব শিক্ষক কখনও শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি, এখন সমস্যার সমাধান এগোলে তারা বাধা দেয়ার চেষ্টা করছেন। তাদের দাবি, অধ্যাদেশ ছাড়া কোনো সমাধান হবে না। পাশাপাশি নতুন করে আন্দোলন শুরু করলে পরীক্ষার ফলাফলে নেতিবাচক প্রভাব পড়বে বলে শিক্ষকদের পক্ষ থেকে হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা সরকারি সাত কলেজের প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়িত্ব প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষার ফিও হস্তান্তর করা হয়েছে।

এ প্রক্রিয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের পৃথকীকরণ কার্যত সম্পন্ন হয়। গত ১৪ আগস্ট উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব তুলে দেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের হাতে।

সবার দেশ/কেএম
 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা