Sobar Desh | সবার দেশ নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২০:৫৫, ১৫ আগস্ট ২০২৬

মিরপুর বাংলা স্কুলে অঙ্গীকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মিরপুর বাংলা স্কুলে অঙ্গীকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
ছবি: সবার দেশ

পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেছে অঙ্গীকার ফাউন্ডেশন (রেজিঃ নং-ঢ০৮১৮০)।

শনিবার (১৫ আগস্ট) সকালে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তফা কামাল মহালনবীশ। এতে সভাপতিত্ব করেন অঙ্গীকার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা।

বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করেন অঙ্গীকার ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ হুমায়ূন কবীর মুজিব।

অনুষ্ঠানে অঙ্গীকার ফাউন্ডেশনের উপদেষ্টা সাঈদ আহমেদ খান ও জাহিদুল ইসলাম চৌধুরী আজাদ, কোষাধ্যক্ষ মীম ওবায়দুল মাশকুর এবং মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক বশির আহমেদসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মোস্তফা কামাল মহালনবীশ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনও বিকল্প নেই। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সচেতন করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, শুধু একটি নির্দিষ্ট সময়ে বৃক্ষরোপণ করলেই হবে না; গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটি বড় করে তোলার উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।

অধ্যক্ষ ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নবিষয়ক এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

পরে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য গাছের চারা হস্তান্তর করা হয়। শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন শিক্ষক অঙ্গীকার ফাউন্ডেশনের কাছ থেকে এসব চারা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে বৃক্ষরোপণ ও চারা বিতরণের মতো কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে অঙ্গীকার ফাউন্ডেশনের।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ইতিহাস লিখলো বাংলাদেশ
আত্মহত্যার ঝুঁকিতে ৫ হাজার মার্কিন সেনা!
৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ ভারতের হাতে তুলে দেয়া হয়েছিলো: চিফ হুইপ
আমির হামজার গাড়িতে হামলা, জামায়াত-গণঅধিকার সংঘর্ষ
ভারতীয় মাদকসহ রাবিতে ছাত্রদল নেতা আটক
পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে, সামনে বলছে ‘বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী
মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেফতার
ইরান যুদ্ধে মার্কিন অস্ত্রভাণ্ডারে বড় ধাক্কা
দেশনেত্রীর ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল
পলাতক হাসিনা ও আ.লীগ নেতাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চরমে
বিরোধী দলকে দেয়া প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত
সাভারে ফোনে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে প্রাণনাশের হুমকি
প্যারিসে এফবিজেএ’র ‘জুলাই ডায়লগ-২০২৬’ অনুষ্ঠিত
মিরপুর বাংলা স্কুলে অঙ্গীকার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক অবিচারের দীর্ঘ অধ্যায়
প্রথম জন্মদিনে অনুপস্থিত বেগম খালেদা জিয়া, স্মরণে দেশবাসী
ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন