Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৭:২২, ১০ আগস্ট ২০২৬

রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!

রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জন ঘিরে পর্তুগালের মাদেইরা দ্বীপে ঘটে গেল বেশ মজার এক কাণ্ড। প্রিয় তারকার বিয়ে দেখতে ফুনচাল ক্যাথেড্রালের বাইরে জড়ো হয়েছিলেন দুই হাজারের বেশি ফুটবলভক্ত। কিন্তু সেখানে গিয়ে তারা বুঝতে পারেন, যে বিয়েকে কেন্দ্র করে এত আয়োজন, সেটির সঙ্গে রোনালদোর কোনও সম্পর্কই নেই।

ঘটনাটি ঘটে মাদেইরার ফুনচাল ক্যাথেড্রালের সামনে। রোনালদো ও জর্জিনার সম্ভাব্য বিয়ের খবর ছড়িয়ে পড়ায় ভক্তদের ধারণা ছিলো, এ ক্যাথেড্রালেই হয়তো বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সে আশায় ঘণ্টার পর ঘণ্টা সেখানে অপেক্ষা করতে থাকেন তারা।

কিন্তু নির্ধারিত সময়ের কাছাকাছি ক্যাথেড্রালের সামনে একটি গাড়ি আসতেই ভক্তদের মধ্যে হইচই শুরু হয়। অনেকেই ধারণা করেন, ওই গাড়িতেই রয়েছেন রোনালদো ও জর্জিনা। মুহূর্তেই গাড়িটিকে ঘিরে ফেলেন উৎসুক ভক্তরা।

পরে জানা যায়, গাড়িটি কোনও তারকা দম্পতির নয়; সেটি ছিলো ফ্রান্সপ্রবাসী স্থানীয় এক দম্পতির। ফাতেমা নিকোল কুনহা তেইক্সেইরা ও ফাবিও রামোস নিজেদের শহর মাদেইরায় বিয়ে করতে এসেছিলেন।

রোনালদোকে একনজর দেখার আশায় জড়ো হওয়া বিপুলসংখ্যক ভক্তের ভিড়ে রীতিমতো বিপাকে পড়েন নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত বিষয়টি পরিষ্কার করতে হয়।

পরে ক্যাথেড্রালের যাজক নিশ্চিত করেন, সেখানে অনুষ্ঠিত বিয়েটি রোনালদো ও জর্জিনার নয়। এটি ছিলো সম্পূর্ণ সাধারণ একটি বিয়ের অনুষ্ঠান।

বিষয়টি পরিষ্কার হওয়ার পর ভক্তদের ভুল ভাঙে। তবে ততক্ষণে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভক্তদের হইচই, গাড়ি ঘিরে ধরার দৃশ্য এবং পরে নিজেদের ভুল বুঝতে পারার ঘটনাগুলো।

সবচেয়ে মজার বিষয়, ঘটনাটি রোনালদোর নজরেও পড়ে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে পর্তুগিজ তারকা নিজেই হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান।

রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ নতুন নয়। তাদের বিয়ের সম্ভাবনা নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন ছড়িয়েছে। তবে মাদেইরার এ ঘটনার সঙ্গে তাদের বিয়ের কোনো সম্পর্ক ছিলো না।

একটি ভুল ধারণাকে কেন্দ্র করে হাজারো ভক্তের এমন হুলুস্থুল এবং সাধারণ এক নবদম্পতির বিপাকে পড়ার ঘটনা শেষ পর্যন্ত পরিণত হয়েছে মজার এক ভাইরাল ঘটনায়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য