Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮, ১৬ আগস্ট ২০২৬

আপডেট: ০১:৩৬, ১৬ আগস্ট ২০২৬

তারেক রহমানের মন্তব্যের জবাবে আসিফ মাহমুদ

‘ফ্যান ও মাইক জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছিলো’

‘ফ্যান ও মাইক জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছিলো’
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে হারিকেন হাতে কর্মসূচি পালনকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া বক্তব্যের জবাব দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কর্মসূচির সময় পেছনে ফ্যান চলার বিষয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, ফ্যান ও মাইক বিদ্যুৎ সংযোগে নয়, জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছিলো। কর্মসূচি চলাকালে সংশ্লিষ্ট এলাকায় অধিকাংশ সময় বিদ্যুৎ ছিলো না বলেও দাবি করেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী সামনে হারিকেন নিয়ে গ্যাস-বিদ্যুতের দাবিতে কর্মসূচি পালন করছিলেন। অথচ তাদের পেছনে ফ্যান চলছিলো। এমন কর্মসূচিকে তিনি ‘হঠকারিতা’ বলে মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর বিষয়টি পরিষ্কার করতে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, কর্মসূচির সময় পেছনে চলা ফ্যান এবং মাইক্রোফোন জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছিলো। ওই এলাকায় বিদ্যুৎ না থাকায় কর্মসূচির প্রয়োজনীয় সরঞ্জাম চালু রাখতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থার ব্যবহার করা হয়েছিলো।

আসিফ মাহমুদের দাবি,

কর্মসূচি চলাকালে সংশ্লিষ্ট এলাকায় অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ ছিলো না। ফলে ফ্যান বা মাইক চালু থাকা মানেই সেখানে বিদ্যুৎ সংযোগ সচল ছিলো—এমন ধারণা সঠিক নয়।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের বিষয়টিও স্বীকার করেন। তিনি জানান, সরকার সংকট নিরসনে কাজ করছে এবং আগামী কয়েক দিনের মধ্যে গ্যাস পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ সংকটের কারণে জনগণের দুর্ভোগের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান।

আরও পড়ুন <<>> পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে, সামনে বলছে ‘বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী

জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে আগামী ১০ বছরে দেশের জ্বালানি সমস্যা কীভাবে সমাধান করা হবে, সে পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে।

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিও সংকট সমাধানে কার্যকর পরিকল্পনা দেয়ার আহ্বান জানান তারেক রহমান। তার বক্তব্য অনুযায়ী, কোনও রাজনৈতিক দলের পরিকল্পনা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে জ্বালানি সংকটের সমাধান করতে সক্ষম হলে সরকার সে পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়নের উদ্যোগ নেবে।

অন্যদিকে, গ্যাস সংকট স্থায়ীভাবে কাটিয়ে উঠতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার তিনি বলেন, দেশে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিভিন্ন বিকল্প নিয়েও কাজ করছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ফলে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে একদিকে সরকারের পক্ষ থেকে দ্রুত পরিস্থিতির উন্নতির আশ্বাস দেয়া হচ্ছে, অন্যদিকে সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি আমদানির ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে এ সংকট মোকাবিলার পদ্ধতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যও সামনে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা