Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:৫৮, ১০ সেপ্টেম্বর ২০২৬

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্বের ভার উঠল ক্রিস্টিয়ান রোমেরোর কাঁধে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ২৮ বছর বয়সী এ ডিফেন্ডারকে দলের নতুন অধিনায়ক হিসেবে চূড়ান্ত করেছে।

মেসির পাশাপাশি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়িয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও। ফলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিলো। শেষ পর্যন্ত রোমেরোকেই নেতৃত্বের জন্য বেছে নেয়া হয়েছে।

অবশ্য রোমেরোকে অধিনায়ক করার সিদ্ধান্ত একেবারে আকস্মিক নয়। বিশ্বকাপের আগেই তাকে দলের তৃতীয় অধিনায়ক হিসেবে নির্ধারণ করা হয়েছিলো। প্রথম ও দ্বিতীয় অধিনায়কের বিদায়ের পর এবার পূর্ণাঙ্গ নেতৃত্বের দায়িত্ব পেলেন তিনি।

রোমেরোর ওপর আস্থা রেখেছেন কোচ লিওনেল স্কালোনি। দলের অভিজ্ঞ দুই ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোকে পেছনে ফেলে স্কালোনি নেতৃত্বের জন্য রোমেরোকেই বেছে নিয়েছেন।

জাতীয় দলের হয়ে রোমেরোর নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাও রয়েছে। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ খেলেছেন এ ডিফেন্ডার। এরই মধ্যে তিনবার দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন তিনি।

গত বছর বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে প্রথমবার আর্মব্যান্ড পরেন রোমেরো। সে ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জয় পায়।

এরপর একই বছরের অক্টোবরে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেন তিনি। সর্বশেষ গত মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়েও দলের অধিনায়ক ছিলেন রোমেরো।

মেসি-ওতামেন্দির বিদায়ের পর এখন আর্জেন্টিনা দলের নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হচ্ছে রোমেরোকে ঘিরে। বিশ্বচ্যাম্পিয়নদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মকে নেতৃত্ব দেয়ার বড় দায়িত্বও থাকবে ২৮ বছর বয়সী এ ডিফেন্ডারের ওপর।

তথ্যসূত্র: মার্কা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী