Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৯, ২৮ জুন ২০২৬

আপডেট: ১০:২০, ২৮ জুন ২০২৬

শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রি-কিকে মেসির জাদুকরী গোল

শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ফ্রি-কিকে মেসির জাদুকরী গোল
ছবি: সংগৃহীত

শুরুর একাদশে ছিলেন না অধিনায়ক লিওনেল মেসি। তবে তাকে ছাড়াই প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে জর্ডান একটি গোল শোধ দিলেও বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শতভাগ সাফল্যের সঙ্গে গ্রুপপর্ব শেষ করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে লিওনেল স্কালোনির শিষ্যরা। বলের দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে প্রতিপক্ষকে একপ্রকার কোণঠাসা করে রাখে আর্জেন্টিনা।

ম্যাচের ১৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন জিওভানি লো সেলসো। জর্ডানের গোলরক্ষক বলের নাগাল পেলেও সেটি জালে জড়ানো ঠেকাতে পারেননি।

৩১তম মিনিটে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট-কিক থেকে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান লাওতারো মার্তিনেজ। তার গোলে বিরতিতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও একটি গোল করেছিল আর্জেন্টিনা। তবে ভিএআরে অফসাইড ধরা পড়ায় সেটি বাতিল হয়ে যায়।

এরপর ৫৫তম মিনিটে ডান প্রান্ত থেকে এহসান হাদ্দাদের নিচু ক্রসে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি গোল করে ব্যবধান ২-১ করেন। এ গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো গোল হজম করে আর্জেন্টিনা।

গোল হজমের পাঁচ মিনিট পর, ম্যাচের ৬০তম মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। বেঞ্চ থেকে নেমেই আক্রমণে নতুন গতি আনেন আর্জেন্টাইন অধিনায়ক। তার উপস্থিতিতে জর্ডানের রক্ষণভাগ চাপে পড়ে যায়।

ম্যাচের ৮০তম মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন মেসি। এরপর নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে নেয়া বাঁকানো ফ্রি-কিকে বল জালে জড়িয়ে ব্যবধান ৩-১ করেন তিনি। অসাধারণ সে গোলেই ম্যাচের সব অনিশ্চয়তার অবসান ঘটে এবং নিশ্চিত হয় আর্জেন্টিনার জয়।

এ গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ছয়ে উন্নীত করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে তার মোট গোল দাঁড়ায় ১৯টি। এছাড়া টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন এক অনন্য রেকর্ডও গড়েন আর্জেন্টাইন মহাতারকা।

গ্রুপপর্বের তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করেছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে তারা নিশ্চিত করেছে রাউন্ড অব ৩২-এর টিকিট। অন্যদিকে টানা তিন ম্যাচে পরাজিত হয়ে বিশ্বকাপে নিজেদের অভিষেক অভিযান শেষ করলো জর্ডান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট