Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ১ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০০:০৩, ১ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি

আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
ফাইল ছবি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও অধিনায়ক লিওনেল মেসি। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক আবেগঘন পোস্টে জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

মেসি জানান, ফাইনালে খেলার কয়েক দিন পর অনেক ভেবেচিন্তেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তটি মেনে নেয়া তার জন্য অত্যন্ত কঠিন ছিলো বলেও উল্লেখ করেছেন আর্জেন্টাইন এ তারকা। তবে সময়ের বিবেচনায় এখনই সরে দাঁড়ানোর উপযুক্ত মুহূর্ত বলে মনে করছেন তিনি।

নিজের বিদায়ী বার্তায় মেসি লিখেছেন, 

ফাইনালে খেলা শেষ হওয়ার কিছুদিন পর বেশ ভেবেচিন্তে সবাইকে জানাই যে জাতীয় দল থেকে অবসর নিচ্ছি।

তিনি বলেন, সিদ্ধান্তটি তার জন্য খুবই কষ্টের ছিলো এবং এখনো সে কষ্ট অনুভব করছেন। তবে জাতীয় দলের হয়ে তিনি সব সময় নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করেছেন। শুধু ক্যারিয়ারের শেষ কয়েক বছরে নয়, শুরু থেকেই আর্জেন্টিনার জার্সির জন্য লড়াই করেছেন বলে জানান তিনি।

মেসির ভাষায়, 

প্রতিজ্ঞা করে বলছি, আমি সব সময় আমার সর্বোচ্চটা দিয়েছি—শুধু শেষ কয়েক বছর নয়, যখন আমরা সবকিছু জিতেছি। একদম শুরু থেকেই এ জার্সির জন্য লড়াই করেছি, যেন ফুটবলে আপনাদের আনন্দ দিতে পারি এবং আর্জেন্টিনার নাগরিক হিসেবে আপনাদের গর্বিত করতে পারি।

জাতীয় দলের হয়ে দীর্ঘ দুই দশকের পথচলার কথাও স্মরণ করেছেন মেসি। সময় ফুরিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্যারিয়ারের একের পর এক অধ্যায় শেষ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় দল থেকে বিদায়ের অধ্যায়টিই তার জন্য সবচেয়ে বেশি কষ্টের।

তিনি লিখেছেন, সময় ফুরিয়ে আসছিলো এবং একের পর এক অধ্যায় শেষ হয়ে আসছে, আর এ অধ্যায়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। জাতীয় দলের হয়ে খেলতে আমি ভালোবেসেছি, ভালোবেসে যাব। আমি আমার সবটুকু নিংড়ে দিয়েছি, আর দেয়ার মতো কিছু বাকি নেই।

জাতীয় দলে নতুন প্রজন্মের অনেক প্রতিভাবান ফুটবলার উঠে আসছে বলেও উল্লেখ করেছেন মেসি। তার মতে, এসব তরুণ খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য।

আর্জেন্টিনার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, ২০ বছর ধরে পাওয়া ভালোবাসা তিনি সব সময় মনে রাখবেন। মাঠে সমর্থকদের উচ্ছ্বাস ও চিৎকার মিস করবেন বলেও জানান তিনি। তবে অবসরের পরও তিনি বাইরে থেকে জাতীয় দলের একজন সমর্থক হিসেবে পাশে থাকবেন।

মেসি বলেন, এখন থেকে আমিও আপনাদের মতোই একজন হয়ে বাইরে থেকে সব সময় দলকে সমর্থন ও উৎসাহ জুগিয়ে যাবো (ভালো সময়ে তো বটেই, খারাপ সময়ে আরো বেশি)।

বিদায়ী বার্তায় নিজের পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। তার দীর্ঘ ও কঠিন ফুটবলযাত্রায় পরিবার সব সময় পাশে থেকেছে বলে জানান তিনি। একই সঙ্গে জাতীয় দলের কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন মেসি।

‘অগণিত স্মৃতি এবং স্মরণীয় মুহূর্তগুলো সঙ্গে নিয়ে যাচ্ছি’—এমন আবেগঘন মন্তব্য করে তিনি বলেন, সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনার মানুষের জন্য স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছেন, যা তার ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি।

বিদায় নেয়ার সময় নিজের অনুভূতি প্রকাশ করে মেসি বলেন, 

শান্তি এবং গর্ব নিয়ে বিদায় নিচ্ছি। সতীর্থদের সঙ্গে আপনাদের স্বপ্নের মতো কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সঙ্গে কাটানো এ সময়টা দারুণ ছিলো। আমি আপনাদের ভালোবাসি!

নিজেকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেয়ার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করেছেন নিজের বার্তা। তিনি লিখেছেন, আমাকে আর্জেন্টাইন হিসেবে পাঠানোর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এগিয়ে যাও আর্জেন্টিনা!

পোস্টের শেষে মেসি আরও জানান, এ বিদায়ী কথাগুলো তিনি ২১ জুলাই, ফাইনালের দুই দিন পরই লিখেছিলেন। তবে বাবার সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার পর নিজের সিদ্ধান্তের বিষয়ে তিনি আরও দৃঢ় হয়েছেন।

তিনি বলেন, এ কথাগুলো আমি ২১ জুলাই, ফাইনালের দুই দিন পরে লিখেছিলাম। বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর, আজ আমি আগের চেয়েও বেশি নিশ্চিত যে আমার সিদ্ধান্তটি সঠিক।

জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার বিদায়ের ঘোষণায় আন্তর্জাতিক ফুটবলে একটি দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ৪৭ বাংলাদেশি
এনবিআর আন্দোলনে আরও ৩ কর্মকর্তার দণ্ড মওকুফ
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস
বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
চাঁদাবাজির অভিযোগ ১৬ দিনে ১৮ কোটি টাকার
সংসদে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ রুমিনের
হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ