Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:১৬, ২৪ জানুয়ারি ২০২৫

ঘরের মেয়ে ঘরে ফেরার মতো আনন্দ হচ্ছে: নুসরাত ফারিয়া

ঘরের মেয়ে ঘরে ফেরার মতো আনন্দ হচ্ছে: নুসরাত ফারিয়া
ফাইল ছবি

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু নুসরাত ফারিয়ার। এরপর থিতু হয়েছেন সিনেমাতে। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হয় তার। 

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমা দিয়ে ২০১৫ সালে বড়পর্দায় পদার্পণ অভিনেত্রীর। সে শুরু থেকে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে আরও কিছু সিনেমায় কাজ করেন নুসরাত ফারিয়া। 

কিন্তু হঠাৎ করেই জাজের সঙ্গে সম্পর্কে ছন্দপতন ঘটে অভিনেত্রীর। একসঙ্গে আর কোনো সিনেমায় কাজ করতে দেখা যায়নি তাকে। দীর্ঘ বিরতির পর আবারও জাজের ঘরে অভিনেত্রী।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সঙ্গে দেখা গেল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী এ প্রযোজকের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে নুসরাত ফারিয়া লিখেছেন, ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।

তিনি আরও লিখেন, ২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর । এ লোকটাকে (আজিজ) ছাড়া স্বপ্ন কোনো দিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশপাশে; কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা—ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ।

সবার দেশ/এফএ

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার