Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:০৫, ৬ মার্চ ২০২৬

ঈদে বড় পর্দায় ‘বনলতা এক্সপ্রেস’, উন্মুক্ত হলো ফার্স্টলুক

ঈদে বড় পর্দায় ‘বনলতা এক্সপ্রেস’, উন্মুক্ত হলো ফার্স্টলুক
ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে পরিচালক তানিম নূর নির্মিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ–এর জনপ্রিয় গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই সিনেমার অফিসিয়াল পোস্টারের পর এবার প্রকাশিত হয়েছে ফার্স্টলুক, যা প্রকাশের পরপরই দর্শক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম Hoichoi-এর বাংলাদেশ শাখা এবং প্রযোজনা প্রতিষ্ঠান Buriganga Talkies-এর ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্স্টলুকটি উন্মুক্ত করা হয়।

ফার্স্টলুকে ফুটে উঠেছে এক নস্টালজিক রেলস্টেশনের আবহ—যেখানে ট্রেনযাত্রার ভেতর দিয়ে ধীরে ধীরে পরিচয় করিয়ে দেওয়া হয় বিভিন্ন চরিত্রের সঙ্গে। চিত্রা, ডা. আশহাব, সাজেদা, আফিয়া, আজিজ, সুরমা ও রশিদ উদ্দিন—প্রতিটি চরিত্রের উপস্থিতি যেমন আলাদা, তেমনি তাদের স্বভাব ও মেজাজও তুলে ধরা হয়েছে এই ঝলকে।

ফার্স্টলুকজুড়ে একটি নেপথ্য কণ্ঠ দর্শকের কৌতূহল বাড়িয়ে দেয়। যদিও সেখানে কণ্ঠের পরিচয় প্রকাশ করা হয়নি, তবে অনেক দর্শকের ধারণা এটি নির্মাতা ও অভিনেতা নুহাশ হুমায়ূন-এর কণ্ঠ। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা যাবে তাঁকে।

এ ছাড়া অভিনেতা মোশাররফ করিম অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ মহানগর-এর বহুল আলোচিত সংলাপ “দুইটা কথা মনে রাখবে” নতুনভাবে ব্যবহার করা হয়েছে এই ফার্স্টলুকে। এটি দর্শকদের জন্য বাড়তি চমক ও হাসির উপাদান যোগ করেছে।

পরিচালক তানিম নূরের ভাষ্যে, ট্রেন যেমন দেশের এক প্রান্তকে অন্য প্রান্তের সঙ্গে যুক্ত করে, তেমনি ‘বনলতা এক্সপ্রেস’ মানুষের হৃদয়ের বিচ্ছিন্ন গল্পগুলোকে এক সুতোয় গেঁথে দেয়। একটি ট্রেনের প্রতিটি বগিতে যেমন থাকে ভিন্ন ভিন্ন জীবনের হাসি-কান্না, তেমনি এই চলচ্চিত্রেও উঠে এসেছে সম্পর্ক, স্মৃতি ও মানবিকতার চিরচেনা আবহ।

নির্মাতার মতে, পুরো বাংলাদেশকে এক ট্রেনযাত্রার অভিজ্ঞতা ও অভিন্ন অনুভূতির বন্ধনে বেঁধে ফেলার চেষ্টা রয়েছে এই ছবিতে।

দেশের প্রেক্ষাগৃহে ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিকভাবে আগামী ৩ এপ্রিল থেকে সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী