Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৬:১৬, ৮ মার্চ ২০২৬

আপডেট: ০৮:২৮, ৮ মার্চ ২০২৬

আমি মরিনি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন 

আমি মরিনি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন 
ফাইল ছবি

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন। শনিবার (৮ মার্চ) সন্ধ্যার পর ফেসবুকে হঠাৎ করেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্ত-শ্রোতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে এ ধরনের পোস্ট ছড়িয়ে পড়ার পাশাপাশি কয়েকটি সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে তৈরি করা ভুয়া ফটোকার্ডও ঘুরতে দেখা যায়। এতে দ্রুত বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। শনিবার রাতে তিনি গণমাধ্যমকে বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন একটি গুজব। ফেসবুকে কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন খবর ছড়িয়েছে, তা জানা যায়নি।

তিনি আরও জানান, সন্ধ্যায় হায়দার হোসেনের কিবোর্ডবাদকের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন যে শিল্পী সুস্থ আছেন এবং বাসাতেই অবস্থান করছেন।

গুজব দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক ভক্ত ফোন ও বার্তার মাধ্যমে তার খোঁজ নেয়ার চেষ্টা করেন। পরে নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেন হায়দার হোসেন।

তিনি লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আমি বেঁচে আছি এবং ভালো আছি। আমাকে দোয়ায় রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।

পরে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন এ শিল্পী। তিনি জানান, সন্ধ্যা থেকে একের পর এক ফোন পাচ্ছেন। এতে তিনি কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলেও উল্লেখ করেন।

বাংলাদেশের সংগীতাঙ্গনে গুরুত্বপূর্ণ এক নাম হায়দার হোসেন। কণ্ঠশিল্পীর পাশাপাশি তিনি গীতিকার ও সুরকার হিসেবেও পরিচিত। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘৩০ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ এবং ‘আমি ফাইসা গেছি’—যেগুলো এখনও শ্রোতাদের কাছে সমানভাবে সমাদৃত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ