Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:০১, ১১ নভেম্বর ২০২৫

ধর্মেন্দ্রর মৃত্যুর খবর গুজব, ‘বাবা সেরে উঠছেন’ বললেন এষা দেওল

ধর্মেন্দ্রর মৃত্যুর খবর গুজব, ‘বাবা সেরে উঠছেন’ বললেন এষা দেওল
ছবি: সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও সেটিকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন তার মেয়ে, অভিনেত্রী এষা দেওল।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই ভারতীয় গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যম এমনকি বলিউডভিত্তিক পেজগুলোও ‘হি-ম্যান অব ইন্ডিয়া’র মৃত্যুর সংবাদ প্রকাশ করে। তবে দুপুরের দিকে এষা দেওল নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে স্পষ্ট জানিয়ে দেন—তার বাবা এখনও জীবিত, চিকিৎসাধীন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

এষা লেখেন, আমার বাবা সুস্থ হয়ে উঠছেন, তার অবস্থা স্থিতিশীল। অনুগ্রহ করে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। আমাদের পরিবারকে এ কঠিন সময়ে একান্তে থাকতে দিন। আপনাদের প্রার্থনা ও শুভকামনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

এর মাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যুর খবরের অবসান ঘটায় পরিবার।

গত কয়েক মাস ধরেই শ্বাসকষ্ট ও শারীরিক জটিলতায় ভুগছিলেন ধর্মেন্দ্র। অক্টোবর মাসের শেষের দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৮৯ বছর বয়সী এ অভিনেতা বয়সজনিত নানা সমস্যায় ভুগলেও, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

সোমবার রাত থেকেই তার স্বাস্থ্যের অবনতি ও পরবর্তীতে ‘মৃত্যুর গুজব’ ছড়িয়ে পড়ায় বলিউডজুড়ে শুরু হয় চাঞ্চল্য। অনেক তারকাই হাসপাতালের বাইরে উপস্থিত হয়ে খবরের সত্যতা যাচাই করার চেষ্টা করেন।

ধর্মেন্দ্রর পরিবার থেকে সবাইকে অনুরোধ জানানো হয়েছে যেন মিথ্যা গুজব বা অযাচিত তথ্য ছড়ানো না হয় এবং তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী