Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৪০, ২৩ ডিসেম্বর ২০২৪

বিতর্ক মন্তব্য করলেন ভারতীয় সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য

`মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক’

`মহাত্মা গান্ধী পাকিস্তানের জনক’
ফাইল ছবি

ভারতের স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীকে পাকিস্তানের জাতির জনক বলে উল্লেখ করে বিতর্কের সৃষ্টি করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, ভারতের নয়, পাকিস্তানের জাতির জনক মহাত্মা গান্ধী। তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।

পডকাস্টে সাংবাদিক শুভঙ্কর মিশ্রের সঙ্গে আলোচনা করার সময় অভিজিৎ বলেন, পঞ্চম দা (আর ডি বর্মণ) মহাত্মা গান্ধীর চেয়ে বড় ছিলেন। মহাত্মা গান্ধী যেমন ভারতের জাতির জনক, তেমনি পঞ্চম দা ছিলেন সংগীত জগতে জাতির জনক। তিনি আরো দাবি করেন, পঞ্চম দা ছিলেন সংগীতের রাষ্ট্রপিতা এবং মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির পিতা ছিলেন, ভারতের নয়। ভারত সবসময়ই ছিল, কিন্তু পাকিস্তান সৃষ্টি হয়েছে। ভুল করে আমরা মহাত্মা গান্ধীকে আমাদের জাতির জনক বলে থাকি।

এছাড়াও, অভিজিৎ ভট্টাচার্য তার সংগীত ক্যারিয়ারের শুরুর দিকে কিংবদন্তি সুরকার আর ডি বর্মণের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, আর ডি বর্মণের সঙ্গে স্টেজ শোতে পারফর্ম করার সময় তাদের প্রথম আলাপ হয়। পরবর্তী সময়ে এ গায়ক বলিউডের অনেক বিখ্যাত অভিনেতার জন্য গান গেয়েছেন, যার মধ্যে আছেন মিঠুন চক্রবর্তী, শাহরুখ খান, সালমান খান, সঞ্জয় দত্ত, অজয় দেবগন, সানি দেওল এবং অনেকেই।

১৯৯২ সালে ‘খিলাড়ি’ সিনেমায় অভিজিৎ ভট্টাচার্য তার প্রথম বড় সাফল্য অর্জন করেন, যেখানে তিনি জনপ্রিয় গানগুলোর অংশ ছিলেন, যেমন ওয়াদা রাহা সনম, খুদ কো কেয়া সামঝতি হ্যায়, এবং কেয়া খবর থি জানাবে। তবে বর্তমানে তার প্লেব্যাকের সুযোগ কমে গেছে, আর এ নিয়ে প্রায়শই তিনি ক্ষোভ প্রকাশ করেন।

একই পডকাস্টে শাহরুখ খান ও সালমান খান নিয়ে নিজের মতামতও দেন অভিজিৎ। তিনি শাহরুখ খানকে ‘ক্লাস আলাদা’ বলে মন্তব্য করেন, তবে সালমান খান সম্পর্কে বলেন, সালমান খান এখনও সে পর্যায়ে পড়েন না, যাকে নিয়ে চর্চা করা যায়। সালমানকে কটাক্ষ করে অভিজিৎ বলেন, ফুটপাতে পথচারীদের ওপর বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য সালমানকে 'দারুবাজ' ও 'ঠরকি' বলি। এছাড়াও, অভিজিৎ দাবি করেন যে, সালমান খান এখন সবসময়ই কাজের জন্য অন্যদের কাছে অনুরোধ করে থাকেন।

সবার দেশ/এফএ

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা