Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৪২, ২০ মে ২০২৬

আপডেট: ০০:৪৩, ২০ মে ২০২৬

ভাইরাল মিমে সরগরম সোশ্যাল মিডিয়া

‘কী রাগ করলা’ ট্রেন্ডে মাতলেন শাকিব খান

‘কী রাগ করলা’ ট্রেন্ডে মাতলেন শাকিব খান
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় এখন একটাই সংলাপ ঘুরপাক খাচ্ছে—‘কী রাগ করলা?’ ফেসবুকের নিউজফিড থেকে শুরু করে কমেন্ট বক্স, ইনবক্স কিংবা মিম পেজ—সবখানেই এই সংলাপ নিয়ে চলছে হাস্যরস আর ট্রল। নেটিজেনদের সে ভাইরাল ট্রেন্ডে এবার যোগ দিলেন ঢালিউডের মেগাস্টার সাকিব খান। আর তাতেই নতুন করে জমে উঠেছে সোশ্যাল মিডিয়ার আলোচনা।

সম্প্রতি SK Films–এর অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয় একটি মজার পোস্ট। সেখানে শাকিব খানের একটি স্টাইলিশ ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়, রকস্টারের নেক্সট কনটেন্টের অপেক্ষায় আছে সবাই; কথাটা ঠিক না বেঠিক? পোস্টের ভাষা ও উপস্থাপনায় স্পষ্টভাবেই ব্যবহার করা হয়েছে ভাইরাল ‘কী রাগ করলা’ ট্রেন্ডের আমেজ।

পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে। কেউ বলছেন, নতুন সিনেমার প্রচারণার কৌশল হিসেবেই ট্রেন্ডটিকে ব্যবহার করা হয়েছে, আবার কেউ মনে করছেন আসন্ন কোনও চমকের আগাম ইঙ্গিত দিচ্ছেন শাকিব খান। বিশেষ করে বহুল আলোচিত সিনেমা ‘তুফান’ ঘিরে ভক্তদের আগ্রহ এখন তুঙ্গে থাকায় পোস্টটি আরও বেশি মনোযোগ কাড়ে।

মূলত গত রোববার (১৭ মে) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও থেকেই ‘কী রাগ করলা’ সংলাপটির জন্ম। ভিডিওতে দেখা যায়, 

কাঁধে ঝোলা ঝুলিয়ে শহরের রাস্তায় এক গণক বিভিন্ন মানুষের ভাগ্য গণনা করছেন। কথা বলার সময় প্রতিটি বাক্যের শেষে আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি প্রশ্ন করছেন—‘রাগ করলা?’

গণকের অদ্ভুত কথা বলার ধরন, নাটকীয় অভিব্যক্তি আর মানুষের মনস্তত্ত্ব নিয়ে তার মজার মন্তব্য মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে। এরপরই ভিডিওটি ছড়িয়ে পড়ে ফেসবুক, টিকটক ও বিভিন্ন মিম পেজে। খুব অল্প সময়ের মধ্যেই এটি পরিণত হয় নতুন এক ভাইরাল ট্রেন্ডে।

বর্তমানে এ সংলাপ ব্যবহার করে তৈরি হচ্ছে অসংখ্য ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক কনটেন্ট। কেউ অফিসের বসের আচরণের সঙ্গে মিল খুঁজছেন, কেউ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কড়া মেজাজের সঙ্গে তুলনা করছেন ভাইরাল সে গণককে। অনেকেই বন্ধুদের খোঁচা দিতেও ব্যবহার করছেন এ সংলাপ।

এরই মধ্যে শাকিব খানের মতো সুপারস্টারের অংশগ্রহণ ট্রেন্ডটিকে আরও বড় পরিসরে পৌঁছে দিয়েছে। ভক্তদের ভাষায়, যে ট্রেন্ডে শাকিব খান, সে ট্রেন্ড তো ভাইরাল হবেই!

সোশ্যাল মিডিয়ার এ সময়ের অন্যতম আলোচিত ডায়ালগ ‘কী রাগ করলা’ এখন যেন বিনোদনের নতুন ভাষা হয়ে উঠেছে। আর সে ঢেউয়ে গা ভাসিয়ে এবার আলোচনার কেন্দ্রেই জায়গা করে নিলেন ঢালিউড কিং শাকিব খান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা