Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:১৫, ৪ আগস্ট ২০২৬

আপডেট: ০০:১৫, ৪ আগস্ট ২০২৬

আবেগঘন বার্তা কুমার বিশ্বজিতের

‘ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে’

‘ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে’
ছবি: সংগৃহীত

চার দশকেরও বেশি সময় ধরে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। নতুন গান প্রকাশ না হলেও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। এবার ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন এ গুণী শিল্পী।

কয়েক দিন আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গাওয়া জনপ্রিয় কয়েকটি গান নিয়ে একটি মতামত জরিপ (পোল) চালু করেন কুমার বিশ্বজিৎ। সেখানে তিনি অনুসারীদের কাছে জানতে চান, তার কোন গানটি তাদের সবচেয়ে বেশি প্রিয়।

অল্প সময়ের মধ্যেই পোস্টটিতে ভক্তদের ব্যাপক সাড়া পড়ে। এক হাজারের বেশি মন্তব্যে শ্রোতারা তাদের পছন্দের শতাধিক গানের নাম উল্লেখ করেন। একজন শিল্পীর এত বিপুলসংখ্যক গান শ্রোতাদের প্রিয় তালিকায় স্থান পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুমার বিশ্বজিৎ।

সোমবার (৩ আগস্ট) বিকেলে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত পোস্টে আমার গাওয়া আপনাদের ভালো লাগার গানগুলো নিয়ে জানতে চেয়েছিলাম। আপনাদের অনুভূতি, অভিব্যক্তি এবং ভালো লাগার গানগুলো জানানোর জন্য আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, আপনাদের উল্লেখ করা পছন্দের ১২৫টি গানের মধ্যে ১০০টিরও বেশি মৌলিক এবং চলচ্চিত্রের বাইরের গান। আমার মতো একজন ক্ষুদ্র সংগীতকর্মী এবং এসব গানের সঙ্গে যুক্ত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকদের জন্য এটি বিশাল আশীর্বাদ, প্রাপ্তি এবং বড় পুরস্কার।

শ্রোতাদের ভালোবাসায় আবেগাপ্লুত এ শিল্পী লিখেছেন, 

হয়তো আজীবন এ গানগুলো আপনাদের হৃদয়ে থেকে যাবে। আর সে ভালোবাসা নিয়েই একদিন আমাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এ ভালোবাসা নিয়ে বিদায় নেয়াও পরম শান্তির। এটাই সত্যি, এটাই শাশ্বত।

পোস্টের শেষাংশে তিনি ভক্তদের উদ্দেশে জানান, এ শাশ্বত অনুভূতির কথাই তুলে ধরা একটি গান এবার তিনি তাদের জন্য উপহার দিচ্ছেন।

কুমার বিশ্বজিতের এ আবেগঘন বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সংগীতজীবনের আরও সাফল্য কামনা করে মন্তব্য করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা