Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২১, ৭ মার্চ ২০২৫

‘নাইট রাইডার’ অভিনেত্রীর আত্মহত্যা

‘নাইট রাইডার’ অভিনেত্রীর আত্মহত্যা
ছবি: সংগৃহীত

আত্মহত্যা করেছেন জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘বেওয়াচ’ ও ‘নাইট রাইডার’র অভিনেত্রী পামেলা বাখ। স্থানীয় সময় বুধবার (৫ মার্চ) তার হলিউড হিলসের বাড়ি থেকে ৬২ বছর বয়সী এ অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। 

নব্বই দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন পামেলা বাখ। সাবেক স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে এক বিবৃতিতে অভিনেতা বলেছেন, পামেলার মৃত্যুতে আমাদের পরিবার শোকাহত।

হ্যাসেলহফ বলেছেন, শোকের এ সময় পাড়ি দেয়া তাদের জন্য কঠিন। বিষয়টি নিয়ে নীরবতা পালনের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি।

১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন পামেলা বাখ। ১৯৭০ সালে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু হয়।

তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে, ‘সোপ অপেরা দ্য ইয় অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’, ‘টিজে হুকার’, ‘সুপারবয়’ এবং ‘ভাইপার’।

বিশ্বজুড়ে সাড়া জাগানো আশির দশকের আরেকটি টেলিভিশন সিরিজ ‘নাইট রাইডার’-এ অভিনয়ের সময় পামেলা ও হ্যাসেলহফের পরিচয় হয়। ১৯৮৯ সালে তারা বিয়ে করেন। তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

সবার দেশ/এনএন

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা