Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৩, ৬ জানুয়ারি ২০২৫

প্রবীর মিত্র আর নেই

প্রবীর মিত্র আর নেই
ফাইল ছবি

কিংবদন্তি ও প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র আর নেই। ৮১ বছর বয়সী এ অভিনেতা গত ৫ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর। তিনি ফেসবুকে পোস্ট করে বলেন, প্রবীর মিত্র দাদা আর নেই। কিছুক্ষণ আগে উনি ইন্তেকাল করেছেন। স্রষ্টা তাকে ক্ষমা করুক।

প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইসলাম সংবাদমাধ্যমকে জানান, প্রবীর মিত্রের লাশ ধানমন্ডির বাসায় রাখা হবে এবং সোমবার (৬ জানুয়ারি) জোহরের নামাজের পর এফডিসিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে চ্যানেল আইতে দ্বিতীয় জানাজার পর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

প্রবীর মিত্র ১৩ দিন ধরে শারীরিক জটিলতায় হাসপাতালে ভর্তি ছিলেন। ২২ ডিসেম্বর তিনি অক্সিজেন-স্বল্পতা ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হন এবং ধীরে ধীরে তার শারীরিক অবস্থা অবনতি ঘটে।

১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনা উপজেলায় জন্মগ্রহণ করা প্রবীর মিত্র ছোটবেলা থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৬৯ সালে চলচ্চিত্রে প্রবেশ করেন এবং এইচ আকবরের পরিচালনায় ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমায় তার যাত্রা শুরু হয়। ১৯৮২ সালে ‘বড় ভালো লোক ছিল’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

প্রবীর মিত্র তার অভিনয় জীবনে ৪০০-এরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। তার কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘ফকির মজনু শাহ’, ‘অশান্ত ঢেউ’, ‘পুত্রবধূ’, 'মিন্টু আমার নাম' এবং ‘মধুমিতা’।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা