Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৪১, ১১ সেপ্টেম্বর ২০২৫

লাইফ সাপোর্টে কিংবদন্তি লালনশিল্পী ফরিদা পারভীন

লাইফ সাপোর্টে কিংবদন্তি লালনশিল্পী ফরিদা পারভীন
ছবি: সংগৃহীত

লালনসংগীতের প্রাণপুরুষ ফরিদা পারভীনের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, ফরিদা পারভীনের রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং সংক্রমণ বেড়ে গেছে। কিডনির জটিলতা ও শ্বাসকষ্টও তীব্র আকার ধারণ করেছে। তাই চিকিৎসকদের পরামর্শে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সার্বিকভাবে তার অবস্থা সংকটাপন্ন।

দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যায় ভুগছেন এই শিল্পী। গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেয়া হলে পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ আবারও পরিস্থিতি খারাপ হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেন।

ফরিদা পারভীনের স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানিয়েছেন—গত কয়েক মাসে চারবার আইসিইউতে ভর্তি করতে হয়েছে। ফুসফুস ও কিডনি জটিলতায় তার শারীরিক অবস্থা বারবার খারাপ হয়ে যাচ্ছে।

বাংলার লালন সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরার পথিকৃৎ ফরিদা পারভীন। তাই তার হঠাৎ শারীরিক সংকটের খবর ছড়িয়ে পড়তেই ভক্ত-শ্রোতাদের মধ্যে শোক ও উদ্বেগ নেমে এসেছে।

সবার দেশে/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা