Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৫

নতুন কুঁড়ি’র অডিশন, জেনে নিন কোন জেলার কবে

নতুন কুঁড়ি’র অডিশন, জেনে নিন কোন জেলার কবে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনের সিগনেচার প্রোগ্রাম ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু হচ্ছে প্রতিভা অন্বেষণের নতুন যাত্রা নিয়ে। উপমহাদেশের প্রথম রিয়েলিটি শো হিসেবে খ্যাত এ আয়োজনের আঞ্চলিক পর্যায়ের অডিশন শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর এবং চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। 

বিভাগীয় পর্যায়ের অডিশন অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অডিশন চলবে, তবে নির্ধারিত সংখ্যক প্রতিযোগীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত সেদিনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অংশগ্রহণকারীদের আবেদন যাচাই শেষে অডিশনের তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। আঞ্চলিক পর্যায় থেকে নির্বাচিতরা বিভাগীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর বিভাগীয় বিজয়ীরা অংশ নেবেন ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত মূল প্রতিযোগিতায়। বিস্তারিত তথ্য বিটিভির স্ক্রল ও সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।

এবারের প্রতিযোগিতায় থাকছে অভিনয়, আবৃত্তি, গল্প বলা ও কৌতুক, নৃত্য (সাধারণ ও উচ্চাঙ্গ), দেশাত্মবোধক ও আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত—এই ৯টি বিষয়ে প্রতিযোগিতা। বয়স অনুযায়ী দুটি শাখা থাকবে: ‘ক’ শাখা (৬ থেকে ১১ বছর) এবং ‘খ’ শাখা (১১ থেকে ১৫ বছর)।

অঞ্চলভিত্তিক অডিশনের স্থানসমূহ:

  • ঢাকা-১ (ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ)
  • ঢাকা-২ (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী): বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা।
  • ঢাকা-৩ (ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর): ফরিদপুর শিশু একাডেমি।
  • ময়মনসিংহ-১ (ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা)
  • ময়মনসিংহ-২ (টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর): ময়মনসিংহ শিল্পকলা একাডেমি।
  • সিলেট (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ): সিলেট শিল্পকলা একাডেমি।
  • রংপুর-১ (রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা): রংপুর শিল্পকলা একাডেমি।
  • রংপুর-২ (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়): দিনাজপুর শিল্পকলা একাডেমি।
  • রাজশাহী-১ (রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা): রাজশাহী শিল্পকলা একাডেমি।
  • রাজশাহী-২ (বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ): বগুড়া শিল্পকলা একাডেমি।
  • খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা): খুলনা শিল্পকলা একাডেমি।
  • খুলনা-২ (যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল): যশোর শিল্পকলা একাডেমি।
  • খুলনা-৩ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা): কুষ্টিয়া শিল্পকলা একাডেমি।
  • বরিশাল-১ (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর)
  • বরিশাল-২ (পটুয়াখালী, বরগুনা, ভোলা): বরিশাল শিল্পকলা একাডেমি (পৃথক বুথ)।
  • চট্টগ্রাম-১ (চট্টগ্রাম, কক্সবাজার): চট্টগ্রাম শিল্পকলা একাডেমি।
  • চট্টগ্রাম-২ (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি): রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অডিটোরিয়াম।
  • চট্টগ্রাম-৩ (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া): কবি নজরুল ইনস্টিটিউট, কুমিল্লা।
  • চট্টগ্রাম-৪ (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী): নোয়াখালী শিল্পকলা একাডেমি।

বিভাগীয় অডিশন অনুষ্ঠিত হবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে।

নতুন কুঁড়ির এ আসরে সারা দেশের প্রতিভাবান শিশু-কিশোরদের অংশগ্রহণের মধ্য দিয়ে আবারও খুঁজে পাওয়া যাবে আগামী দিনের সম্ভাবনাময় শিল্পীরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান