Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:১৬, ১৮ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:২১, ১৮ অক্টোবর ২০২৫

রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করবো: হিরো আলম

রিয়া মনিকে তালাকের পর দুধ দিয়ে গোসল করবো: হিরো আলম
ছবি: সংগৃহীত

বিতর্ক আর আলোচনায় থাকা কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায়। স্ত্রী রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৭ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে হিরো আলম লেখেন, 

আগামীকাল রিয়া মনিকে তালাক দিয়ে এবার দুধ দিয়ে গোসল করবো।

এর আগে এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, 

আগে দুইটা বিয়ে করেছি। তারা সবাই আমাকে বিক্রি করে স্টার হতে চেয়েছিলো। মিডিয়ার সামনে মিথ্যা কথা বলেছে। মুখে বলেছে আমার সন্তানের মা হবে, কিন্তু অন্তরে ছিলো শুধু জনপ্রিয় হওয়ার নেশা। তাই সংসারটা টেকেনি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্নে তিনি জানান, এখন নতুন কাজের দিকে মনোযোগ দিচ্ছেন। হিরো আলম বলেন, নতুন সিনেমার গানের কাজ শেষ করেছি, শিগগিরই মুক্তি পাবে। আরও কয়েকটা সিনেমার কথাবার্তা চলছে। তবে একটা না একটা ঝামেলা লেগেই আছে আমার জীবনে।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন রিয়া মনি। কাঁদতে কাঁদতে তিনি জানান, সংসার থাকা অবস্থায় হিরো আলম মিথিলা নামের এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। সে নারী পরবর্তীতে আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন বলেও দাবি করেন তিনি।

এ ঘটনা ঘিরে দাম্পত্য সম্পর্কে চরম তিক্ততা দেখা দেয়। রিয়া মনি জানান, এসব আচরণের কারণে তিনি হিরো আলমকে তালাকনামা পাঠান। তালাকের কাগজ হাতে পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম, কিন্তু তা ব্যর্থ হয়। পরে কিছুদিন তারা একসঙ্গে থেকেও সম্পর্কের সংকট কাটিয়ে উঠতে পারেননি।

শেষ পর্যন্ত সম্পর্কের ইতি টেনে রিয়া মনিকে আনুষ্ঠানিকভাবে তালাক দেয়ার ঘোষণা দেন হিরো আলম, এবং সেইসঙ্গে বিতর্কিত ‘দুধ দিয়ে গোসল’-এর ঘোষণা আবারও তাকে সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল