Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪০, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:৪১, ১২ অক্টোবর ২০২৫

হিরো আলমকে মারধরের নেপথ্যে সন্দেহ স্ত্রীকেই!

হিরো আলমকে মারধরের নেপথ্যে সন্দেহ স্ত্রীকেই!
ছবি: সংগৃহীত

কয়েক দিন আগে রাজধানীর আফতাব নগরে হামলার শিকার হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। গুরুতর জখম অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন মোটরসাইকেলে করে হিরো আলমের পথরোধ করে তাকে মারধর করে রাস্তায় ফেলে দেয়। 

বিসয়টি নিয়ে হিরো আলম গণমাধ্যমকে বলেন, 

কয়েকজন বারবার আমাকে মারধর করছিলো এবং বলছিলো কেন নির্বাচনে দাঁড়াই। তারা আমাকে অন্ধকারে নিয়ে গিয়ে মারধরের চেষ্টা করে।

হিরো আলমের দায়ের করা মামলায় ম্যাক্স অভি, মিথিলা ও আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয় ৫ অক্টোবর বাড্ডা থানায়। ইতোমধ্যেই ম্যাক্স অভিকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার সময় আফতাবনগর এলাকায় তিনটি মোটরসাইকেলে করে ৬ অজ্ঞাতনামা ব্যক্তি হিরো আলমকে কাশবনে নিয়ে যায়। সেখানে কাঠের লাঠি ও ধারালো লোহার স্কেল দিয়ে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। তার মোবাইল ভাঙা হয় এবং হামলাকারীরা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

হামলার পরে নেটিজেনদের নজর ঘুরেছে হিরো আলমের স্ত্রী রিয়া মনির দিকে। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে, কিছুদিন আগে যখন ম্যাক্স অভিকে গণধোলাই দেয়া হয়েছিলো, তখন রিয়া মনি তাকে জড়িয়ে ধরেছিলেন। কিন্তু হিরো আলমের ওপর হামলার সময় তিনি আলমকে জড়িয়ে ধরেননি এবং চোখে কোনও পানি দেখা যায়নি।

হিরো আলম এ বিষয়ে বলেছেন, আমি ঠিক জানি না, এসব মানুষজন যা বলছে। তবে সময় বলে দেবে, কে হামলায় জড়িত ছিলো।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল