Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩৫, ২৩ জানুয়ারি ২০২৬

বিপিএলে নাচে-তালে মাতালেন সামান্তা

বিপিএলে নাচে-তালে মাতালেন সামান্তা
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর রঙিন মঞ্চে পারফর্ম করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামান্তা পারভেজ। 

রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি লড়াইয়ের আগে সমাপনী আয়োজনে মঞ্চে ওঠেন তিনি।

ফাইনাল ম্যাচ শুরুর আগের এ জমকালো অনুষ্ঠানে দুই দলের থিম সংয়ের তালে নাচ পরিবেশন করে দর্শকদের দারুণভাবে মাতিয়ে তোলেন সামান্তা। ক্রিকেটপ্রেমী দর্শকদের উচ্ছ্বাস আর করতালিতে মুহূর্তেই উৎসবমুখর হয়ে ওঠে স্টেডিয়াম।

বিপিএলের মতো বড় আয়োজনে প্রথমবার পারফর্ম করতে পেরে নিজের আনন্দের কথা গোপন রাখেননি এ অভিনেত্রী। সামান্তা বলেন, বিপিএলের মতো একটি বড় মঞ্চে পারফর্ম করতে পারা আমার জন্য সত্যিই অনেক আনন্দের। অভিনয় নিয়ে ব্যস্ত থাকায় এখন নিয়মিত নাচ করা হয় না। তবে এ অনুষ্ঠানের মাধ্যমে অনেকদিন পর মঞ্চে উঠলাম—অনুভূতিটা দারুণ।

নাচের মঞ্চে খুব একটা নিয়মিত দেখা না গেলেও নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে সামান্তা পারভেজের। সামনে ভালোবাসা দিবস ও ঈদুল ফিতরকে ঘিরে একাধিক নতুন নাটকের কাজ হাতে রয়েছে তার। দর্শকদের জন্য নতুন গল্প ও ভিন্ন চরিত্র নিয়ে শিগগিরই পর্দায় ফিরবেন তিনি—এমনটাই জানা গেছে ঘনিষ্ঠ সূত্রে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা