Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৬

এবার রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণ

এবার রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণ
ছবি: সংগৃহীত

শনিবার গভীর রাতে মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড পরিচালক রোহিত শেঠির বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, রাত ১২টা ৪০ মিনিট থেকে ১টার মধ্যে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তার বাড়ির সামনে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনায় কেউ আহত হননি।

ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করেছে এবং বর্তমানে বাড়ির বাইরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন রয়েছে। তবে হামলার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় এবং কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।

রোহিত শেঠি মুম্বাইয়ের জুহু এলাকায় বসবাস করেন, যেখানে বহু বলিউড তারকার বাড়ি রয়েছে। পুলিশ জানিয়েছে, তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘটনার সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে।

এর আগেও বলিউড তারকাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বাইরে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের এপ্রিল মাসে সালমান খানের আবাসনের বাইরে গুলি চালানো হয়েছিল, যার দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। একইভাবে দিশা পাটানির বাড়ি, কপিল শর্মার ক্যাফে, এপি ধিলোঁর বাড়ি এবং ইউটিউবার এলভিশ যাদবের বাড়িতেও সাম্প্রতিক সময়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

রোহিত শেঠির বাড়ির সাম্প্রতিক এ গুলিবর্ষণের ঘটনায় পুলিশ সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালাচ্ছে। তবে পরিচালক নিজে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা