Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৫:৪৯, ২০ মার্চ ২০২৬

৮০ কিমি বেগে দমকা হাওয়া হতে পারে

সকাল ৯টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা

সকাল ৯টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টার মধ্যে রংপুর অঞ্চল, ময়মনসিংহ অঞ্চল এবং সিলেট অঞ্চল-এর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় ভারতের পশ্চিমবঙ্গ-এর চব্বিশ পরগনা এলাকা থেকে বাংলাদেশে প্রবেশ শুরু করেছে। তার মতে, ঝড়টি যশোর হয়ে রাতের মধ্যে খুলনা, ঢাকা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে অতিক্রম করতে পারে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে নৌযান চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ