Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৭, ৪ ফেব্রুয়ারি ২০২৫

ফেব্রুয়ারি মাসে শিলা-বজ্রবৃষ্টির পূর্বাভাস

ফেব্রুয়ারি মাসে শিলা-বজ্রবৃষ্টির পূর্বাভাস
প্রতীকি ছবি

চলতি মাসের শেষ দিকে শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (৩ ফেব্রুয়ারি) এক মাস মেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া মডেল পূর্বাভাস, আবহাওয়া উপাত্ত, আবহাওয়া বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল বিশ্লেষণ করে এ পূর্বাভাস দেয় সংস্থাটি।

আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান ড. মমিনুল ইসলামের স্বাক্ষর করা বার্তায় বলা হয়েছে, দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১-২ দিন বজ্রবৃষ্টি অথবা শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এতে বলা হয়, বঙ্গোপসাগরে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। এ মাসের প্রথমার্ধের দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

বার্তায় আরও জানানো হয়, এ মাসের প্রথমার্ধের দেশের নদী অববাহিকায় মাঝারি বা ঘনকুয়াশা এবং অন্যত্র হালকা অথবা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে আরও বলা হয়, ফেব্রুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা