Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৩, ২১ মার্চ ২০২৫

ধেয়ে আসছে কালবৈশাখী, ব্যাপক প্রাণহানির আশঙ্কা

ধেয়ে আসছে কালবৈশাখী, ব্যাপক প্রাণহানির আশঙ্কা
প্রতীকি ছবি

সারা দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।

পোস্টে তিনি বলেন, গণমাধ্যম কর্মী ও সরকারের কৃষি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। ২২ ও ২৩ মার্চ পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি লিখেন, আগামী শনি ও রবিবার (২২ ও ২৩ মার্চ, ২০২৫) পুরো দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে ২৩ মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেঁতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও লিখেন, ঢাকা শহরের ওপর দিয়েও ২৩ মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। সে সঙ্গে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও বলেন, সংবাদে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় আলুচাষিরা হিমাগারে আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছেন। আলুভর্তি যে ট্রাকগুলো বিভিন্ন কোল্ড স্টোরেজের সামনে অপেক্ষারত, সেসব আলু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে যদি কালবৈশাখী ঝড়ের কারণে ভিজে যায়। এসব আলু পুরোপুরি পচে যাবে। এমনকি কোল্ড স্টোরেজের মালিকরা এসব ট্রাকের আলু হিমাগারে ঢোকাতে রাজি নাও হতে পারে।

সরকারের উদ্দেশে মোস্তফা কামাল পলাশ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টার প্রতি অনুরোধ হিমাগারের সামনে অপেক্ষারত আলুচাষিদের আলু হিমাগারে প্রবেশের ব্যবস্থা করার জন্য। ভাতের পরে আলু যেহেতু বাংলাদেশের মানুষের শর্করার চাহিদা পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখা তাই উৎপাদিত আলু সঠিক সময়ে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা