Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ২ জুলাই ২০২৬

আপডেট: ২১:১৭, ২ জুলাই ২০২৬

বনানীতে এক ছাদের নিচে ৯টি ফুড আউটলেট

‘ফুয়েল আপ–সেলিব্রেশন অব টেস্ট’-এর যাত্রা শুরু 

‘ফুয়েল আপ–সেলিব্রেশন অব টেস্ট’-এর যাত্রা শুরু 
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে খাদ্যরসিকদের জন্য নতুন গন্তব্য হিসেবে যাত্রা শুরু করেছে ‘ফুয়েল আপ–সেলিব্রেশন অব টেস্ট’। এক ছাদের নিচে দেশি-বিদেশি নানা স্বাদের খাবারের সমাহার নিয়ে বুধবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এ ফুড ডেস্টিনেশনের।

বনানী মডেল টাউনের ব্লক-বি, রোড-১৪-এর ৮০/এ নম্বর ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ক্রীড়া পরামর্শক ও সমাজকর্মী মো. পলাশ সাকাল। তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নতুন এ খাদ্যকেন্দ্রের।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী, করপোরেট ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও সোশ্যাল মিডিয়ার কনটেন্ট নির্মাতারা অংশ নেন। উপস্থিত ছিলেন মাহবুব হাসান গুড্ডু, পঙ্কজ সরকার, মোহাম্মদ সাইফুল ইসলাম, উত্তম কুমার দাস এবং মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ।

আয়োজকদের ভাষ্য, ‘ফুয়েল আপ–সেলিব্রেশন অব টেস্ট’কে একটি প্রাণবন্ত খাবারের গন্তব্য হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে এক ছাদের নিচে রয়েছে ৯টি বিশেষায়িত ফুড আউটলেট। প্রতিটি আউটলেটই ভিন্ন স্বাদের খাবার পরিবেশন করবে।

এখানে রয়েছে ইন্ডিয়ান থালি, মহা সুইটস অ্যান্ড পিঠা, নাথিং বাট ফ্রাইস, কালার ক্লাউডস, দ্য গ্রিন অ্যান্ড বিনস, ইউসিয়ং, গট বানস, ক্রাস্ট অ্যান্ড কো. এবং টার্কি কাবাব। এসব আউটলেটে দেশীয় ও আন্তর্জাতিক নানা ধরনের খাবার উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

আরও পড়ুন <<>> ‘আহার’-এর বর্ষপূর্তি অনুষ্ঠানে মিরপুরে মিলনমেলা

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৈচিত্র্যময় খাবার, উন্নত মানের সেবা এবং পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উপযোগী পরিবেশের মাধ্যমে ‘ফুয়েল আপ–সেলিব্রেশন অব টেস্ট’ রাজধানীর অন্যতম জনপ্রিয় খাদ্যগন্তব্যে পরিণত হবে বলে তারা আশাবাদী।

উদ্বোধনী আয়োজন শেষে অতিথিদের জন্য ছিলো বিভিন্ন খাবারের টেস্টিং সেশন, মতবিনিময় এবং নানা ধরনের ইন্টারঅ্যাকটিভ কার্যক্রম। উৎসবমুখর এ আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে নতুন এক রন্ধনশৈলীর কেন্দ্র হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘ফুয়েল আপ–সেলিব্রেশন অব টেস্ট’।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত