Sobar Desh | সবার দেশ

প্রকাশিত: ০০:১০, ২৬ নভেম্বর ২০২৫

আপডেট: ০২:১২, ১ ডিসেম্বর ২০২৫

করপোরেট কর্মী ও শিক্ষার্থীদের খাবার নিরাপত্তায় 

‘আহার’—দ্রুত বিস্তৃত একটি দেশীয় স্টার্টআপ

‘আহার’—দ্রুত বিস্তৃত একটি দেশীয় স্টার্টআপ
ছবি: সবার দেশ

দেশের করপোরেট কর্মী ও শিক্ষার্থী জনসংখ্যার জন্য স্বাস্থ্যকর খাবার সরবরাহে বাজারে নজর কাড়ছে খাদ্য–প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান আহার (Ahar)। ২০২৪ সালের শেষ দিকে চালু হওয়া স্টার্টআপটি অল্প সময়ের মধ্যেই সাবস্ক্রিপশনভিত্তিক লাঞ্চ সেবা এবং ইভেন্ট ফুড ডেলিভারিতে উল্লেখযোগ্য পরিমাণ গ্রাহক অর্জন করেছে।

প্রতিষ্ঠাতার বিদেশফেরা—উদ্দেশ্য খাদ্যশিল্পে পরিবর্তন আনা

আহারের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের ব্রুনেল ইউনিভার্সিটি লন্ডন থেকে MSc in Management (Marketing & Brand Management) সম্পন্ন করেন। বিদেশে অবস্থানকালে তিনি একাধিক স্টার্টআপে কাজ করেন এবং British Marketplace Ltd-এ কমিউনিকেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

উচ্চতর পেশাগত সম্ভাবনা ও স্থায়ী নাগরিকত্বের সুযোগ থাকা সত্ত্বেও তিনি ২০২৪ সালের আগষ্ট মাসে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি নিরাপদ খাবারের অভাব, খাদ্যে অস্বাস্থ্যকর প্রস্তুত প্রক্রিয়া এবং নারীদের সীমিত কর্মসংস্থান—এ তিনটি সমস্যাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন এবং সেগুলো মোকাবিলার লক্ষ্যে ‘আহার’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন।

মিরপুরে ছোট পরিসরে শুরু, পরবর্তী সময়ে দ্রুত সম্প্রসারণ

২৭ ডিসেম্বর ২০২৪ মিরপুরে একটি ছোট R&D Kitchen স্থাপনের মাধ্যমে আহারের কার্যক্রম শুরু হয়। প্রাথমিক টিমে ছিলেন কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং অল্পসংখ্যক কিচেন পার্টনার। প্রথম দিকে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক অর্ডার বা লাইভ ডেলিভারি পরিচালনা করলেও চার মাস পর সাবস্ক্রিপশনভিত্তিক লাঞ্চ মডেল চালু করে।

সাবস্ক্রিপশন শুরুর সময় গ্রাহক সংখ্যা ছিলো মাত্র ৩ জন। তবে পরবর্তী সময়ে ডিমান্ড দ্রুত বাড়তে থাকে। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত আহার ৫০,০০০–এর বেশি লাঞ্চ বক্স বিভিন্ন করপোরেট অফিস, শিক্ষার্থী হোস্টেল এবং ইভেন্টে সরবরাহ করেছে বলে প্রতিষ্ঠানটির দাবি।

বাজার বিস্তৃতি: চারটি সেবাখাতে কার্যক্রম

বর্তমানে আহার চারটি ভিন্ন ক্যাটাগরিতে সেবা পরিচালনা করছে—

  • Subscription Meals
  • Pre-Order Foods
  • Events & Corporate Catering
  • Corporate Groceries

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রতি মাসে হাজার হাজার সাবস্ক্রিপশন তৈরি হচ্ছে এবং প্রায় ১০০+ ভেরিফায়েড কিচেন পার্টনার আহারের সঙ্গে যুক্ত রয়েছে। এদের একটি বড় অংশ নারী, যারা ঘরে বসে রান্নার মাধ্যমে আয় করার সুযোগ পাচ্ছেন।

খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যকর খাবার—প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য

আহারের মূল লক্ষ্য করপোরেট কর্মী ও শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর, নিরাপদ এবং পরিচ্ছন্ন খাবার সরবরাহ নিশ্চিত করা। প্রতিষ্ঠানের মতে,

বাজারে নিম্নমানের খাবার, স্বাস্থ্যহীন রান্নাঘর এবং ভেজাল সমস্যা এখনও একটি বড় চ্যালেঞ্জ।

স্বাস্থ্যসম্মত খাবার কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা এবং শিক্ষার পরিবেশে মনোযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—এ ধারণার ওপর ভিত্তি করেই ‘আহার’ তার সেবামডেল গড়ে তুলেছে।

খাদ্য শিল্পে নতুন প্রতিযোগী

বর্তমানে ঢাকার বাজারে এ ধরনের সাবস্ক্রিপশনভিত্তিক লাঞ্চ নেটওয়ার্ক তুলনামূলক কম থাকায় আহারের দ্রুত সম্প্রসারণকে খাদ্যশিল্পের নতুন প্রতিযোগিতার সূচনা হিসেবে দেখা হচ্ছে। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, খাদ্য নিরাপত্তা, সরবরাহ নেটওয়ার্ক এবং গুণমান বজায় রাখা—এ তিনটি ক্ষেত্রেই স্টার্টআপটির সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!