Sobar Desh | সবার দেশ মুহাম্মদ নূরুল ইসলাম, প্যারিস (ফ্রান্স)

প্রকাশিত: ১২:০৪, ১২ এপ্রিল ২০২৬

দ্বিতীয় ক্যাম্পাস সম্প্রসারণে সহযোগিতার আহ্বান

প্যারিসে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের ফান্ডরেইজিং সভা

প্যারিসে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের ফান্ডরেইজিং সভা
ছবি: সবার দেশ

আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এমসি ইনস্টিটিউট ফ্রান্সের উদ্যোগে প্যারিসে এক ফান্ডরেইজিং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফ্রান্সের ওভারভিলা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের দ্বিতীয় ক্যাম্পাসে আয়োজিত এ সভায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজন, শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা এমসি ইনস্টিটিউট ফ্রান্সের শিক্ষা কার্যক্রম, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, নৈতিকতা, মানবিক মূল্যবোধ এবং সুশিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ সময়ের দাবি।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল প্রফেসর বদরুল বিন হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ আল মোমীন আহমেদ শরীফসহ কমিউনিটির বিভিন্ন প্রতিনিধি বক্তব্য দেন। তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখতে এবং সুশিক্ষায় গড়ে তুলতে এমসি ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় বক্তারা দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করতে সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিক চরিত্র গঠনেও এমসি ইনস্টিটিউট একটি অনুকরণীয় মডেল হয়ে উঠছে।

ফান্ডরেইজিং কার্যক্রমে উপস্থিত অতিথিরা আন্তরিকভাবে সাড়া দেন এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ও সম্প্রসারণে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে শিক্ষা কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং এমসি ইনস্টিটিউটের অগ্রযাত্রায় সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা