Sobar Desh | সবার দেশ প‍্যারিস, ফ্রান্স থেকে মুহাম্মদ নূরুল ইসলাম

প্রকাশিত: ১৬:১১, ৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:১৭, ৮ এপ্রিল ২০২৫

সেন্টার কালচারাল মুসলমান ইডিএফ এর উদ্যোগে-

প্যারিসে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্যারিসে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: সবার দেশ

ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের প্রাণের মিলনমেলা হয়ে উঠেছিল ‘সেন্টার কালচারাল মুসলমান ইডিএফ’-এর আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

গত ৬ এপ্রিল, প্যারিসের উপকণ্ঠ স্তা-তে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও কালচারাল সেন্টারের হলরুমে এই বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্বে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ কারী বেলায়েত হোসাইন খান। পরিচালনায় ছিলেন ইমরান আহমেদ এবং সভাপতিত্ব করেন গোলাম ফারুক ভূঁইয়া।

সেন্টারের সভাপতি সিরাজুল ইসলাম সালাহউদ্দিন, সিসিএএম সভাপতি নুরুল ইসলাম, এবং ঈদ উপলক্ষে অনুভূতি ব্যক্ত করেন প্রবাসী নেতৃবৃন্দ—তোফায়েল শিপু, সাকিব সিদ্দিকী, সোহেল আহমেদ, হাবীবুল্লাহ বাহার, সাইফুর রহমান ও নাজমুল ইসলাম কোরেশি।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় মাতিয়ে তোলেন প্যারিস শিল্পী গোষ্ঠী ও প‍্যারিস থিয়েটার।
গান, কবিতা আবৃত্তি, নাটিকা ও দর্শক-পর্বে দর্শকের অংশগ্রহণ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

আরও পড়ুন <<>> মেঘনায় ‘উত্তরণ’ সমিতির ঈদ পুনর্মিলনী

পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাংস্কৃতিক বিভাগের সহকারী পরিচালক সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম ও শিল্পী ওমর ফারুক।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা জানান, প্রবাসে এ ধরনের আয়োজন শুধু বিনোদনের নয়, প্রবাসীদের মধ্যে ঐক্য ও সামাজিক বন্ধনকে দৃঢ় করে। ঈদের আনন্দ ভাগ করে নেয়ার এমন আয়োজন যেন প্রতিবছরই হয়—এমনটাই প্রত্যাশা সকলের।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট