Sobar Desh | সবার দেশ প‍্যারিস, ফ্রান্স থেকে মুহাম্মদ নূরুল ইসলাম 

প্রকাশিত: ০৮:২১, ২৭ মার্চ ২০২৬

প্যারিসে স্বাধীনতার ৫৬তম দিবস পালিত

প্যারিসে স্বাধীনতার ৫৬তম দিবস পালিত
প্যারিসে স্বাধীনতা দিবসে বক্তব্য রাখছেন ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। ছবি: সবার দেশ

ফ্রান্সের রাজধানী প্যারিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বাংলাদেশ দূতাবাস, প্যারিসের নিজস্ব কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।

পরে দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন দূতাবাসের দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেম।

বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা তার বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাংলাদেশের আপামর জনগণের সাহসিকতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মকে সাহস নিয়ে দেশ গঠনে অতন্দ্র প্রহরীর মতো এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান- এর বাণী উদ্ধৃত করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্রান্স শাখার সাবেক সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের তার বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন মুক্তিযুদ্ধের ঘোষণা না দিলে বাংলাদেশ রাষ্ট্র তার স্বাধীন অস্তিত্ব খুঁজে পেতনা। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

বাংলাদেশি নাগরিক পরিষদের সভাপতি ও কমিউনিটি নেতা আবুল খায়ের লস্কর তার বক্তব্যে বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার পরপরই বিকৃত করা হয় এবং ১৯৭৫ সালে রাজনৈতিক পটপরিবর্তনের মধ্য দিয়ে ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী-জনতার ঐক্যের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসেন।

অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্রান্স শাখার সাবেক সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বাংলাদেশী নাগরিক পরিষদের সভাপতি ও কমিউনিটি নেতা আবুল খায়ের লস্কর, বিএনপি ফ্রান্স শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ রহিম, বিএনপি ফ্রান্স শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিএনপি নেতা আব্দুস রশিদ পাটওয়ারী, বিএনপি নেতা কবির আহমেদ, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী শহিদুল ইসলাম, বিএনপি নেতা মিল্টন সরকার, সমাজকর্মী ও বাংলাদেশী নাগরিক পরিষদের সদস্য তানভীর ওয়াদুদ প্রমূখ। 

এ ছাড়া দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), প্রথম সচিব শেখ মারেফত তারেকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তারা।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

বিক্রি ও মৃত্যুর হিসাব বাদ দিয়েও কম ৩টি, কোথায় গেলো হরিণ?
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬৪.০৫ শতাংশ
হেফাজতের নিষিদ্ধের দাবি অগণতান্ত্রিক ও অন্যায্য: হেযবুত তওহীদ
দাবানল নেভাতে গিয়ে যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, ২ পাইলট নিহত
বন্ধু হলে বাংলাদেশের কিলারকে আশ্রয় দিয়েছেন কেনো?—ভারতের উদ্দেশে জামায়াত আমিরের প্রশ্ন
কাজী জেসিনের নিয়োগে ত্রুটি, প্রজ্ঞাপন সংশোধনের সিদ্ধান্ত
কসোভোর প্রধানমন্ত্রীকে ডিম ছুড়লেন বিরোধী আইনপ্রণেতা
‘গুপ্তবাহিনী’ আবারও বিভ্রান্তি ছড়াচ্ছে, জনগণই ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রী
অলি আহমদকে প্রার্থী করে জামায়াতের বড় রাজনৈতিক বার্তা
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব
রোনালদোর বিয়ের গুঞ্জনে ভক্তদের হুলুস্থুল!
সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির প্রাণহানি
আলেমদের সঙ্গে নিয়ে দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানা ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই: ইরান
প্রদর্শনীতে মুজিব থাকলেও জিয়া নেই কেনো—জবাব দিলেন জামায়াত আমির
দক্ষিণ সুদান ও আবেইতে ৫ দিনের সফরে সেনাপ্রধান
বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানির খবর ‘অসত্য ও কাল্পনিক’
রাষ্ট্রপতি নির্বাচনে মাঠে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভব