Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩১, ২৩ মার্চ ২০২৫

আপডেট: ১৬:৩২, ২৩ মার্চ ২০২৫

আবুধাবিতে ঘুমের মধ্যে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু

আবুধাবিতে ঘুমের মধ্যে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত

নিহত রবিউল আউয়াল ওরফে খোকন (৪৫) নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আহমেদ সারেং বাড়ির আব্দুল্লাহ মিয়ার ছেলে। তিনি এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন।  

রোববার (২৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো.সলিম উল্যাহ মিশন ও নিহতের ভাতিজা ডুবাই প্রবাসী ফখরুল ইসলাম। এর আগে, একই দিন ভোর রাতের দিকে ঘুমের মধ্যে হার্ট স্ট্রোক করে আবুধাবিতে তার মৃত্যু হয়।    

নিহতের ভাতিজা ফখরুল ইসলাম জানান, চার বছর আগে তার কাকা খোকন জীবিকার তাগিদে আবুধাবির আজমান শহরে আসেন। সেখানে তিনি তার চাচাতো কবির খানের সাথে কনস্ট্রাকশনের কাজ শুরু করেন।  গত কয়েক দিন আগে তারা আজমান শহর থেকে আবুধাবি শহরে যান একটি কনস্ট্রাক সাইডের কাজ করতে। 

শনিবার দিবাগত রাতে তিনি প্রতিদিনের ন্যায় ঘুমাতে যান। সেহরি খাওয়ার জন্য তাকে ডাকতে গেলে তার কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরে তার চাচাতো ভাই কবির খান গিয়ে দেখেন তিনি হার্ট স্ট্রোক করে অচেতন হয়ে পড়ে আছেন। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

চরফকিরা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.সলিম উল্যাহ মিশন বলেন, তার আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ দেশে আনতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা