Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪৩, ১ জুন ২০২৬

১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান

১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ছবি: সংগৃহীত

মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে মূল্যবান এক পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। ম্যাচের প্রায় আধাঘণ্টা ১০ জন খেলোয়াড় নিয়ে খেলেও পাকিস্তানকে গোলশূন্য ড্রয়ে আটকে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার (১ জুন) মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ০-০ গোলে শেষ হয়।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি কেউ। বাংলাদেশ শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিলো, তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় সে সুযোগ কাজে লাগেনি। অন্যদিকে প্রবাসী ফুটবলারনির্ভর পাকিস্তান দল শারীরিক সক্ষমতা ও টেকনিক্যাল দিক থেকে এগিয়ে থাকলেও গোলের সামনে কার্যকর হতে পারেনি।

ম্যাচে বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স এসেছে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের কাছ থেকে। একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দিয়ে তিনি দলের রক্ষাকবচ হয়ে ওঠেন। তার অসাধারণ নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এ গোলরক্ষক।

বিশেষ করে ৬৭তম মিনিটে পাকিস্তানের এক দূরপাল্লার জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন শ্রাবণ। তার আংশিক সেভের পর বল পোস্টে লেগে ফিরে আসে। এরপরও পাকিস্তানের কয়েকটি বিপজ্জনক আক্রমণ একাই সামাল দেন তিনি।

বাংলাদেশের জন্য বড় ধাক্কা আসে ৬২তম মিনিটে। মঞ্জুরুর রহমানকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। বাংলাদেশের খেলোয়াড়রা সিদ্ধান্তের প্রতিবাদ করলেও তা বহাল থাকে। ফলে শেষ প্রায় আধাঘণ্টা ১০ জনের দল নিয়ে খেলতে হয় বাংলাদেশকে।

সংখ্যায় পিছিয়ে পড়লেও বাংলাদেশ রক্ষণে দৃঢ়তা দেখায় এবং পাল্টা আক্রমণেও কয়েকবার পাকিস্তানকে চাপে ফেলে। বিশেষ করে আব্দুল্লাহ ওমর দুটি ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেননি। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়েও মাঠ ছাড়তে পারতো বাংলাদেশ।

পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে পাকিস্তান কিছুটা এগিয়ে থাকলেও বাংলাদেশের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ এবং গোলরক্ষক শ্রাবণের অনবদ্য পারফরম্যান্স তাদের জয়বঞ্চিত করেছে। শেষ পর্যন্ত ১০ জনের বাংলাদেশই মাঠ ছাড়ে আত্মবিশ্বাসী এক ড্র নিয়ে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু
খান জাহান আলীর মাজারের দীঘিতে কুমিরের পেটে শিশু
১০ জনের বাংলাদেশকে হারাতে পারলো না পাকিস্তান
ঈদের সিনেমার আয়-ব্যয়: মাল্টিপ্লেক্সে শীর্ষে ‘রকস্টার’
বর্ষীয়ান রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই
ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক