Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬, ২৫ মে ২০২৬

মাঠের রাজা থেকে অর্থের সাম্রাজ্যে

শতকোটিপতি ক্লাবে মেসির ঐতিহাসিক প্রবেশ

শতকোটিপতি ক্লাবে মেসির ঐতিহাসিক প্রবেশ
ছবি: সংগৃহীত

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে বিশ্বকে বিস্মিত করেছেন লিওনেল মেসি। এবার মাঠের বাইরেও গড়লেন নতুন ইতিহাস। আর্জেন্টিনা ইন্টিার মিয়ামির এ মহাতারকা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছেন বিলিয়নেয়ার বা শতকোটিপতি ক্লাবে।

আন্তর্জাতিক আর্থিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ব্লুমবার্গের সাম্প্রতিক মূল্যায়ন এবং ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স’ অনুযায়ী, কর, বিনিয়োগ, স্পনসরশিপ ও সম্পদের বাজারমূল্য হিসাব করে মেসির মোট সম্পদের পরিমাণ এখন ১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ হাজার কোটি টাকারও বেশি।

এর মাধ্যমে ফুটবল ইতিহাসের সবচেয়ে ধনী খেলোয়াড়দের ক্ষুদ্র ও অভিজাত তালিকায় জায়গা করে নিলেন এ আর্জেন্টাইন কিংবদন্তি। সেখানে আগে থেকেই রয়েছেন তার দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে রোনালদো এবং মেসির অর্থনৈতিক উত্থানের পথ ছিলো একেবারেই ভিন্ন। রোনালদোর ব্র্যান্ড যেখানে গড়ে উঠেছে আড়ম্বরপূর্ণ বিপণন, বিজ্ঞাপন ও বৈশ্বিক প্রচারণার ওপর, সেখানে মেসির সাম্রাজ্য দাঁড়িয়েছে নীরব কিন্তু অত্যন্ত কৌশলী বিনিয়োগ, পারিবারিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্বের ভিত্তিতে।

তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত শুধু ক্লাব বেতন ও বোনাস থেকেই মেসির আয় প্রায় ৭০ কোটি ডলার। এর বাইরে রয়েছে অ্যাডিডাসসহ একাধিক বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে বহুমূল্যের চুক্তি, ব্যক্তিগত ব্যবসা এবং সম্পদ বিনিয়োগ।

বিশ্লেষকদের মতে, মেসির শতকোটিপতি হওয়ার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিলো ২০২৩ সালে সৌদি আরবের বিশাল অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়ে ইন্টার মায়ামিতে যোগ দেয়া। সে সময় সৌদি প্রো লিগের ক্লাবগুলোর পক্ষ থেকে বছরে প্রায় ৪০ কোটি ডলারের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে পাড়ি জমান এ তারকা।

পরে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, টাকা কখনোই আমার কাছে প্রধান বিষয় ছিলো না। যদি শুধু টাকার জন্য সিদ্ধান্ত নিতাম, তাহলে সৌদি আরবেই চলে যেতাম।

আর সে সিদ্ধান্তই এখন অর্থনৈতিক বিচারে হয়ে উঠেছে এক ‘মাস্টারস্ট্রোক’। ইন্টার মায়ামির মালিক হোর্হে মাস জানিয়েছেন, ক্লাব থেকে মেসি বছরে প্রায় ৭০ থেকে ৮০ মিলিয়ন ডলার আয় করেন। তবে তার চুক্তির সবচেয়ে বড় আকর্ষণ হলো ক্লাবের মালিকানায় বিশেষ ইক্যুইটি সুবিধা এবং অ্যাপল টিভির স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল টিভির সঙ্গে রাজস্ব ভাগাভাগির চুক্তি।

মেসির আগমনের পর ইন্টার মায়ামির জনপ্রিয়তা ও বাজারমূল্য আকাশচুম্বীভাবে বেড়েছে। বর্তমানে ক্লাবটির বাজারমূল্য প্রায় ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা একে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মূল্যবান ফুটবল ক্লাবে পরিণত করেছে।

মাঠে বিশ্বকাপ, ব্যালন ডি’অর আর অসংখ্য ট্রফির পর এবার অর্থনৈতিক সাফল্যেও নতুন উচ্চতায় পৌঁছালেন লিওনেল মেসি। ফুটবলের জাদুকর এখন শুধু খেলাধুলার আইকন নন, তিনি বৈশ্বিক ক্রীড়া অর্থনীতিরও এক অনন্য প্রতীক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী