Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:২৮, ২ আগস্ট ২০২৬

রাশিয়ার ক্যানসার টিকায় আশার বার্তা, প্রথম প্রয়োগেই ইতিবাচক সাড়া

রাশিয়ার ক্যানসার টিকায় আশার বার্তা, প্রথম প্রয়োগেই ইতিবাচক সাড়া
ছবি: সংগৃহীত

রাশিয়ায় উদ্ভাবিত মেলানোমা ক্যানসারের এমআরএনএ-ভিত্তিক টিকার প্রাথমিক ফল আশাব্যঞ্জক বলে জানিয়েছেন দেশটির গবেষকেরা। তাদের দাবি, পরীক্ষামূলকভাবে টিকা গ্রহণকারী প্রথম রোগীর শরীরে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে সহায়ক রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং রোগী বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।

রুশ বার্তা সংস্থা আরটির প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিওঅনকোভ্যাক’ (NeoOncoVac) নামের এ টিকাটি তৈরি করেছে রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক পরিচালক আলেক্সান্দর গিনজবার্গ জানান, টিকা প্রয়োগের পর রোগীর শরীরে এমন সক্রিয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠছে, যা টিউমার এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া ক্যানসার কোষ শনাক্ত ও ধ্বংস করতে রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সহায়তা করছে।

গত বছর রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেশীয়ভাবে উদ্ভাবিত দুটি নতুন ক্যানসার চিকিৎসাপদ্ধতির অনুমোদন দেয়। এর একটি হলো উন্নত পর্যায়ের মেলানোমা চিকিৎসার জন্য এমআরএনএ-ভিত্তিক টিকা নিওঅনকোভ্যাক এবং অন্যটি কলোরেক্টাল ক্যানসারের জন্য তৈরি পেপটাইডভিত্তিক ওষুধ ‘অনকোপেপ্ট’।

চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো ৬০ বছর বয়সী তৃতীয় পর্যায়ের মেলানোমায় আক্রান্ত এক রোগীর শরীরে নিওঅনকোভ্যাক প্রয়োগ করা হয়। বর্তমানে তিনি মস্কোর হারজেন অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

আলেক্সান্দর গিনজবার্গ জানান, রোগীকে আরও দুটি ডোজ দেয়া হবে। পুরো চিকিৎসা চলাকালে তার রোগপ্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে, যাতে টিকার কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে আরও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়।

গবেষকেরা জানিয়েছেন, আরও ১০ জন মেলানোমা রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক বা পার্সোনালাইজড টিকা প্রস্তুত করা হচ্ছে। আগামী দেড় থেকে তিন মাসের মধ্যে এসব টিকা তৈরি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার ন্যাশনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার অব রেডিওলজির প্রধান আন্দ্রে কাপরিন বলেন, এ প্রযুক্তিতে প্রতিটি রোগীর টিউমারের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তার জন্য আলাদাভাবে টিকা তৈরি করা হয়। ফলে রোগপ্রতিরোধ ব্যবস্থাকে নির্দিষ্ট ক্যানসার কোষ শনাক্ত করে আক্রমণ করার জন্য আরও কার্যকরভাবে প্রস্তুত করা সম্ভব হয়।

এদিকে, কলোরেক্টাল ক্যানসারের জন্য তৈরি পেপটাইডভিত্তিক ওষুধ ‘অনকোপেপ্ট’ গ্রহণকারী রোগীদের শরীরেও ইতিবাচক রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া পাওয়া গেছে বলে জানিয়েছে রাশিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এর পাশাপাশি অগ্ন্যাশয়, কিডনি এবং নন-স্মল সেল ফুসফুসের ক্যানসারের জন্যও একই ধরনের আধুনিক ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাপদ্ধতি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন দেশটির বিজ্ঞানীরা।

তবে গবেষকেরা বলছেন, এ টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও বিস্তৃত ক্লিনিক্যাল পরীক্ষা প্রয়োজন। বৃহৎ পরিসরের পরীক্ষায় সফলতা মিললে ভবিষ্যতে ক্যানসার চিকিৎসায় এটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

সূত্র: আরটি

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ