Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫১, ২ মার্চ ২০২৬

আপডেট: ০০:৫২, ২ মার্চ ২০২৬

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। রোববার (১ মার্চ) সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

নিজের পোস্টে শাহবাজ শরিফ বলেন, খামেনির শাহাদাতের এ শোকের সময়ে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের পাশে রয়েছে এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। তিনি আন্তর্জাতিক আইন ভঙ্গের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক রীতি অনুযায়ী কোনও রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। তিনি ইরানের সর্বোচ্চ নেতার আত্মার শান্তি কামনা করেন এবং এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেয়ার জন্য ইরানের জনগণের জন্য প্রার্থনা জানান।

এদিকে পৃথক এক বিবৃতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি–ও ইরানের সর্বোচ্চ নেতা এবং দেশটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, এ শোকের মুহূর্তে পাকিস্তান ইরানি জাতির পাশে আছে এবং তাদের ব্যথায় সমব্যথী।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, খামেনির মতো উচ্চমাপের একজন নেতা এবং অন্যান্য জ্যেষ্ঠ ব্যক্তিত্বদের চলে যাওয়া পুরো মুসলিম বিশ্ব গভীরভাবে অনুভব করবে। প্রেসিডেন্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ইরানের জনগণের জন্য দোয়া জানান।

সূত্র: এএফপি

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা