Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:২১, ১ মার্চ ২০২৬

খামেনি নিহত হয়েছেন: ট্রাম্প

খামেনি নিহত হয়েছেন: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া Truth Social-এ দেয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন। তবে খামেনির মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কোনও নির্ভরযোগ্য আন্তর্জাতিক বা সরকারি সূত্র আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য প্রকাশ করেনি।

পোস্টে ট্রাম্প লেখেন, ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ব্যক্তিদের একজন হিসেবে পরিচিত খামেনি নিহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, এটি শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের মানুষ, বিশেষ করে মার্কিন নাগরিকদের জন্যও একটি কাঙ্ক্ষিত বিচার।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে পরিচালিত একটি সামরিক অভিযানে খামেনি নিহত হয়েছেন। তিনি বলেন, উন্নত গোয়েন্দা ও ট্র্যাকিং প্রযুক্তির মাধ্যমে এ অভিযান পরিচালিত হয় এবং ইরানের নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য যুদ্ধ চালিয়ে যেতে অনিচ্ছুক হয়ে পড়েছে—এমন তথ্যও তাদের কাছে রয়েছে।

তিনি ইরানের সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যারা অস্ত্র ত্যাগ করবে তাদের নিরাপত্তা দেয়া হতে পারে, তবে দেরি করলে কঠোর পরিণতি হতে পারে।

আরও পড়ুর <<>>  খামেনি বেঁচে আছেন, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

এর আগে গত শনিবার তেহরানে খামেনির প্রাসাদ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই হামলায় প্রাসাদটি ধ্বংস হয়ে গেছে বলে কিছু প্রতিবেদনে দাবি করা হলেও ইরান সরকার এ তথ্য অস্বীকার করে জানিয়েছে, খামেনি এবং দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুজনই নিরাপদ আছেন।

চলমান এ পরিস্থিতিতে খামেনির প্রকৃত অবস্থা নিয়ে পরস্পরবিরোধী তথ্য আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি তৈরি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য