Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:২৪, ১৫ মার্চ ২০২৬

আপডেট: ০১:২৫, ১৫ মার্চ ২০২৬

নেতানিয়াহুর ‘ছয় আঙুল’ ভিডিও ঘিরে বিতর্ক, মৃত্যু নিয়েও নতুন গুঞ্জন

নেতানিয়াহুর ‘ছয় আঙুল’ ভিডিও ঘিরে বিতর্ক, মৃত্যু নিয়েও নতুন গুঞ্জন
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক শুরু হয়েছে। একটি ভিডিওতে তার হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে—এমন দাবি ঘিরে ব্যাপক আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে।

শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নিজের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন নেতানিয়াহু। সেখানে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সঙ্গে ইরান–এর চলমান সংঘাত নিয়ে বক্তব্য দেন।

ভিডিওটি প্রকাশের পর কিছু সামাজিকমাধ্যম ব্যবহারকারী দাবি করেন, নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। অনেকেই এটিকে ‘ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ বলে মন্তব্য করেন। আবার কেউ কেউ দাবি করেন, নেতানিয়াহু হয়তো আর বেঁচে নেই এবং ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে।

তবে এক্সের এআই চ্যাটবট গ্রোক এসব দাবি খণ্ডন করেছে। তাদের ব্যাখ্যা অনুযায়ী, নেতানিয়াহুর দুই হাতেই স্বাভাবিকভাবে পাঁচটি করে আঙুল রয়েছে। ভিডিওর একটি স্থিরচিত্রে ক্যামেরার কোণ ও লাল বৃত্তের কারণে এমন অপটিক্যাল বিভ্রম তৈরি হয়েছে, যার ফলে ছয় আঙুলের মতো মনে হচ্ছে।

গ্রোক আরও জানায়, ইরানি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর যে গুজব ছড়িয়েছে তা বিভিন্ন সংবাদমাধ্যম ইতোমধ্যে ভুয়া বা অযাচাইকৃত তথ্য হিসেবে চিহ্নিত করেছে।

এদিকে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস ওয়েন্স বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এক্সে পোস্ট করে লিখেছেন, “বিবি কোথায়?”—নেতানিয়াহুকে সাধারণত এই ডাকনামেই ডাকা হয়।

সবার দেশ/এফএস 

 

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ