Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬:১৫, ৭ মার্চ ২০২৬

ইরান যুদ্ধের উত্তাপ

নেতানিয়াহু–আমিরাত প্রেসিডেন্টের বিরল ফোনালাপ, কি কথা হলো?

নেতানিয়াহু–আমিরাত প্রেসিডেন্টের বিরল ফোনালাপ, কি কথা হলো?
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ।

ইসরায়েলি সংবাদমাধ্যম কান নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার প্রেক্ষাপটে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। দুই নেতার মধ্যে সরাসরি এমন যোগাযোগকে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক থাকলেও সাধারণত নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের সরাসরি ফোনালাপ খুব একটা দেখা যায় না। তাই বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এ যোগাযোগ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। ওই হামলার ঝুঁকির তালিকায় সংযুক্ত আরব আমিরাতও রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে সংঘাত ক্রমেই বিস্তৃত হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ যুক্তরাষ্ট্র–ইসরায়েল জোট এবং ইরানকে দ্রুত কূটনৈতিক আলোচনায় বসে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী