Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬:০০, ২০ মার্চ ২০২৬

আমি বেঁচে আছি, আর তোমরা সবাই সাক্ষী: নেতানিয়াহু

আমি বেঁচে আছি, আর তোমরা সবাই সাক্ষী: নেতানিয়াহু
ফাইল ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-কে ঘিরে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজবের জবাব এলো তার নিজের মুখেই। বৃহস্পতিবার জেরুজালেমে বিদেশি সাংবাদিকদের সঙ্গে বিরল এক সরাসরি সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি বলেন, আমি বেঁচে আছি, আর তোমরা সবাই সাক্ষী।

গত ৮ মার্চ ইরান-এর ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন—এমন গুজব সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন এক পর্যায়ে তিনি ভিডিও কনফারেন্সে উপস্থিত হলেও নিজের অবস্থান প্রকাশ করেননি।

পরে নেতানিয়াহু সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি ভিডিও প্রকাশ করলে তা নিয়েও বিতর্ক শুরু হয়। ভিডিওটির নিম্নমান এবং হাতে ছয়টি আঙুল দেখা যাওয়ার অভিযোগ তুলে অনেকে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেন।

মৃত্যুর গুজব থামাতে এরপর তিনি জেরুজালেমের উপকণ্ঠে একটি ক্যাফেতে কফি পান করার ভিডিও প্রকাশ করেন। তবে সে ভিডিওও আলোচনার বাইরে থাকেনি—বিশেষ করে ক্যামেরায় ধরা পড়া কফি বারিস্তার উষ্ণ হাসি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেন গত বুধবার এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেন, না, নেতানিয়াহু মারা যাননি।

বিশ্লেষকদের মতে, বৃহস্পতিবারের এ সংবাদ সম্মেলন শুধু গুজব খণ্ডনের জন্যই নয়, বরং যুক্তরাষ্ট্রের ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ আন্দোলনের কিছু অংশের সমালোচনার জবাব দিতেও গুরুত্বপূর্ণ ছিলো।

সাম্প্রতিক এ ঘটনাপ্রবাহ আবারও দেখিয়ে দিল, যুদ্ধকালীন পরিস্থিতিতে তথ্যযুদ্ধ ও গুজব কত দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা মোকাবিলায় সরাসরি উপস্থিতির গুরুত্ব কতটা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ